ষষ্ঠির আলাপ সপ্তমীর সন্ধ্যায়
যথারীতি বাঁক নিয়েছে প্রলাপে
আর ইতিউতি চকিত
ঘনিষ্ঠতার ফাঁক খুঁজে নেওয়ায় ।
অষ্টমীর পুরো দিনটা কেটে গেল
সেই সকাল থেকে
বহুরূপে, নানা স্বাদের তাণ্ডব আবিষ্কারে ।
নতুন জানার ছিল যা যা, যেমন ক'রে,
সবাই মোটামুটি
রাত সাড়ে নয়টার মধ্যে হাজির
অভিজ্ঞতায় ।
আসছে নবমী নিশি ।
বুক করা হয়ে গেছে প্রথম একান্ত ।
অধিকার অপেক্ষায়
বুঝে নিতে প্রতিটি হিসেব
তারিয়ে তারিয়ে এবার
পাকা গিন্নীর মত পাই-পয়সায়
ভালবাসার ফর্দ মিলিয়ে ।