সবসময়ই নয় ।
তবে, মাঝে মাঝে জাত চেনাই যায়
খাপ থেকে
না বলে বেরিয়ে এলে
তরোয়ালের ঝলসে ওঠা ধার,
পরাণটি যখন
যথারীতি এসপার ওসপার
আর তেমনটা যখনই হয়
তখনই তো বিলকুল মাত ।
মোগাম্বো খুশ ।
আরে গ্গুরু, কেয়াবাত !
একমনে আল্পনা আঁকা দেখে
অতঃপর, সমর্পণের পাশে
আলতো পরশে না থেমে থেকে,
অজুহাত মেখে,
অলখে হারিয়ে যাওয়া
খুব একটা সহজ দায় নয়,
নিছক বাধা পড়াকে যখন
নিরুপায় বাঁধা পড়া নিমগন
হাসতে হাসতে বোকা বানিয়ে
পিছনে একলা ফেলে রেখে
উজানের সে প্রত্যন্ত অবসরে
উথাল-পাতাল বুক ভরে
বেঘোরে ভালবেসে নিতে
দুয়ে দুয়ে চারের সাথে
পাতার ঘন ছাওয়ায় লুকানো
দোকার একলা হওয়ার ডেরায়
নিঃশব্দে পালায় !