শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

মেরুদণ্ডী

বেঁচে থাকা মানে
পাশাপাশি সময় কাটিয়ে দেওয়া নয়,
বেঁচে থাকা মানে
স্থবিরতাকে নিজেতে চ্যালেঞ্জ করা ।

বেঁচে থাকা মানে
শয়নে বেচার সেয়ানা বুদ্ধি নয়,
বেঁচে থাকা মানে
উঠে দাঁড়ানো, দৌড়াতে পারা ।

বেঁচে থাকা মানে
অপ্রাপ্তি-জনিত অরণ্যে রোদন নয়,
বেঁচে থাকা মানে
উন্নততর ব'লে ভালবেসে
উন্নতির পথ সরাসরি আপন করা ।