মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
সার্ত্র
সোমবার, ১২ জুন, ২০২৩
শয়ান
স্তরভেদ
স্বর্গ, মর্ত আর পাতাল
আদপে ভিনরাজ্য নয় ।
মানুষের রুচি অনুসারে
ত্রিস্তর
দেবতা, নর আর অসুরে
অহরহ পরিগ্রহ হয় ।
তুমি যদি অবিরত
কাম, ক্রোধ, লোভ, মোহ
ইত্যাদি ষঢ়-শত্রুতে বশীভূত,
তবে তুমি একটি জীবন্ত লাশ
ও জনমের নিকৃষ্টতম অপচয় ।
স্বাধীনতার সুখ
তোমার জন্য আদপে নয় ।
সৃষ্টি ও সম্ভোগের মাঝে
যদি দোলাচলে থাকো,
অবিরাম দোটানায়,
তবে তুমি না ঘর-কা না ঘাট-কা ।
নিরবচ্ছিন্ন আলোকময়তায়
আহরণের সুখ
তোমার নিয়তিতে অবাস্তব হতে হয় ।
যদি সুখ ও দুঃখকে বরণ করতে জানো
প্রাপ্য সংযমে বেঁধে,
নির্লিপ্তি যদি তোমার অটুট হয়,
তাহলে প্রকৃতি বশীভূত তোমার নিয়ন্ত্রণে ।
দৃষ্টি যখন আর অন্ধ নয় তার ছলনায়,
তোমার সম্রাটের স্বাধীনতায় বাঁচা
কে আর আটকাতে পায় !
শনিবার, ১০ জুন, ২০২৩
সবুজ
শরীর তার ধারক নয় ।
যৌবন ঝলসে ওঠে পরাণে
কেবল হিসেব-ছাড়া ভালবাসায় ।
চুটিয়ে ভালবাসতে পারা মাত্র
পরাণ ডগমগ ফূর্তিতে ভরপুর সারাদিন,
মেজাজই যার রেওয়াজি দরাজ ।
সপাটে ভালবাসতে জানলে
ফাঁকা পকেটেও
একনাগাড়ে আত্মবিশ্বাসী হতে জানে
বিলকুল শাহেনশাহ-মেজাজ !
ভালবেসে ফেলার পরে
দৃষ্টিতে দৃষ্টির আপাতন মাত্রে
বুকে অবধারিত বেজে ওঠা
দুই হাজার ওয়াটে গমগম করা
রবিশঙ্কর-আলি আকবরের যুগলবন্দী ।
তোমার যদি আর তেমনটা না হয়
তাহলে বিপদ, যৌবন কেটে পড়েছে
অনুর্বরকে পিছনে ফেলে রেখে,
শিকার হয়েছে জীবন তোমার
লাভ-লোকসানের ফাঁদে জেরবার
বার্ধক্য-জনিত অবধারিত খরার ।
এ জনমের মত সুযোগ শেষ ।
পরের জনমে সঠিক শিখে
সুযোগ্য হয়ে এসো আবার ।
.