সোমবার, ১১ মার্চ, ২০২৪
অতঃপর
জীবনটাকে
একটার পর একটা প্রজেক্টে ভাগ ক'রে নিলে
সম্পাদন সহজতর,
সুন্দর ও দিব্যি কুড়মুড়ে রইতে পারে ।
এখন যে প্রজেক্টে ব্যস্ত থাকা,
তাতে দম ফেলার ফুসরত
প্রায় নেই বললেই চলে ।
শেষ হতে লেগে যাবে আরও কয়েক মাস ।
পরবর্তী প্রজেক্ট অবশ্য তেমন বড় নয়,
যদিও অনেক বেশি আগ্রহের ।
সে হলো - উঁচু পাহাড়ের অচেনা গ্রামে
কয়েকদিনের জন্য, কাউকে কিচ্ছু না জানিয়ে,
তোমায় নিয়ে হঠাৎ হারিয়ে যাওয়া,
ভালবাসা আর আদরের বাঁধ-ভাঙা দোলযাত্রায়
পলাশের সাথে পাল্লা দিয়ে
উজ্জ্বলতার চাষে লালে-লাল হ'য়ে যেতে ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)