বুধবার, ২৬ জুন, ২০২৪

Smartness


Regular extraction 
Of worthy outputs
From the given 24 hours
Of everyday life
Is directly proportional 
Only to one's
Cool mental toughness
and condensed integrity. 

শুক্রবার, ২১ জুন, ২০২৪

নিরুপায়

অবহেলা নয়। সেদিন স্রোতের খেলায়

সমাগতপ্রায় বিদায় নেওয়ার বেলা

তুমি যখন উঠলে অটুট ফুটে।

সুগন্ধে 'ম-ম' তোমার চারিপাশ

আর অনেকের নিদ্রা গেছে টুটে।


দাবী করলে আপন আসনখানি।

পেলেও বিপুল জনসমাগম সাথে।

হতে চাইলে অপর হৃদয়ে রাণী

পর করে তাকে, 

আপন যে যাবৎ প্রতি খেলাতে।


তোমার মত ঐশ্বর্য্য ছিল না বুঝি!

ছিল বা ছিল না রূপের ওরূপ ডালি

কেবল একটি সহজ সরল প্রেমে

একবারও না থেমে

ভরেছে কানন সে বিরল হৃদয়-মালি।


তোমার রাগে ছিল না কোন খাদ

সুর খুঁজবেই সমর্পণটুকু জানি

তবু মানতে হয় সে পুরোনো প্রবাদ -

"বেদিতে একবার উপাস্য বসে গেলে

ভিন্ন মূরতি-সংকুলান কেমনে মানি!"

বুধবার, ১৯ জুন, ২০২৪

Uproot

Fate is always the net sum of one's work, good or bad. Every effect has a specific cause on earth. But identifying the true cause is never easy. Life never changes magically unless one actively changes it by intelligent and purposeful actions.

One's current state is the net sum of one's previous actions and one's future status on earth will originate from one's present endeavours.

It is, therefore, always wise not to waste time in criticism of others, but to identify one's own hidden limitations and stick to ousting them without consumptive compromises.

সোমবার, ১৭ জুন, ২০২৪

অর্জন

অন্যের সামনে অধিকারবোধ ফলানো
অথবা অন্যের থেকে
জোর ক'রে ছিনিয়ে এনে
একার ক্রীতদাস করে রাখার 
তখন আর প্রয়োজন পড়ে না।

ভালবাসা সুগভীর হলে
বিশ্বাসের সাহসে 
শক্তির উপস্থিতি অটুট হয়।
তখন সে
সর্ব প্রকার বন্ধন-জনিত ক্লেশ হতে
প্রেমকে মুক্ত রাখতে জানে।

অন্যের চোখের আড়ালে
অনুভবের তারে 
নিছক সুরের মিলের সুবাদে
নিঃশব্দে সামলে রাখতে পারে
সকল অনিশ্চয়তা হতে
আপন প্রাণের মানুষটিকে।

কোনও বিশেষ মানুষের প্রতি
অভিন্ন বিশ্বাস
আর ঈশ্বরোপাসনা
তখন আর আলাদা নয়।

রবিবার, ১৬ জুন, ২০২৪

অঘটন

তখন আমি পাগলের মত

প্রেমে হাবুডুবু অন্য কার,

যখন সব জেনেবুঝেও

তুই কথার ফাঁকে বেপরোয়া

খুশিতে প্রাণখুলে হেসেছিলি।


কথা যদিও পারেনি এগোতে

সেদিন খুব বেশি দূর আর,

তবু উভয়েই বুঝেছিলাম

সামান্য সুযোগ পাওয়া মাত্রে

ভরপুর ভালবেসেছিলি।


কথা, অথচ, ছিল না এমন হওয়ার,

ল্যাবরেটারির ক্লাসে

না বলে

হঠাৎ পাশে আসার।


ছুটি পড়েছিল সেদিনের পরে।

দেখা হওয়ার তাই

সুযোগও ছিল না দ্বিতীয় বার।

তারপরেই শিক্ষাপ্রতিষ্ঠান বদল।

না ছিল ঠিকানা

না কোনও ফোন নাম্বার।


আসলে, জানতামই না সেদিন😂

ধরে রাখবে সে রেশ এ অবধি,

সাড়া ছাড়াও, পরম নির্ভরে

একা-একা এই 

অনস্তমিত পরাণের বেতার।

শনিবার, ৮ জুন, ২০২৪

আগমন

সে এসেছিল আচমকা একদিন

পাশে বসে নিছকই গল্প করবে ব'লে

সাহস ক'রে

সরলরৈখিক পথ পেরিয়ে

সোজাসুজি এ পরাণবিতানে।


কথাও হয়েছিল অনায়াস স্বাচ্ছন্দে।

হরিণের নয়, বকুলেরও নয়,  

কেবল হাওয়ার কথা -

,,

যে অবিশ্বাস্য ঝড় 

বইতে থাকে অফুরাণ ব্যথা বুকে বেঁধে

গর্ভ ও ঔরসের ঠিক মাঝখানে। 


দুজনারই দিব্যি জানা ছিল

একে অপরের নিকটতমে

শেষ অবধি পৌঁছে যেতে পারার,

চিরাচরিত মানে।

রবিবার, ২ জুন, ২০২৪

সন্ধানে

সম্ভবতঃ, সাতাশটা বই

প্রকাশিত হয়েছে এযাবৎ

কবিতা ও ছোটগল্প মিলিয়ে।

অসংখ্য সাহিত্যানুষ্ঠানে সমাদৃত

ইতিমধ্যে।

এদিকে

স্বামী-সন্তান নিয়ে ভরপুর সংসার।

তবে, বর্তমানে সমস্যা অন্যত্র।

পুরুষে যেমন সাতান্নতেও 

মানুষের আগ্রহ যত,

নারীতে বিয়াল্লিশ পেরোলেই

ঘরে-বাইরে

আর তেমনটা যেন নয়।

লেখার বৈচিত্র ও ধার

কালের নিয়মে

একলা দীর্ঘশ্বাসের চাপে

বাধ্য হয়ে পাল্টে গেছে তাই।

বেশ কয়েক বছর যাবৎ

তিনি এখন শুধু দীর্ঘ কবিতা লেখেন,

যার মর্মার্থ ঘুরিয়ে-ফিরিয়ে  - 

"নিশ্চিন্তে এগিয়ে আসুন।

ঠকবেন না

আর কোনও প্রবেশমূল্য নেই।"