- মেঘবালিকা মেঘবালিকা
আকাশ ডাকে খেলবি আয় ।
- বনের মায়ায় বাঁধা আছি
দীর্ঘশ্বাস জড়ানো পায়ে ।
- মেঘবালিকা মেঘবালিকা
বাঁধন ও যে মুক্তি চায় !
- সূতোগুলো সব খুলতে চাই
জানিনা কি উপায় !
- মেঘবালিকা ভাবনা কেন ?
ভালোবাসা সব গলায় ,
বরং আরো জড়িয়ে ধর
যারা তোকে কষ্ট দেয় ,
পাখি হয়ে যাক উড়ে যাক
যাদের তরে এ হায় হায় !
---------------------
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন