সম্পূর্ণ ত্রুটিশূন্য
এ জগতে আমরা একজনও নয় ৷
কেউ না কেউ
কাছের অথবা দূরের
কোন না কোন সময়ে
কারণে অথবা অকারণে
দোষ ধরবেই তোমার !
তুমিও তখন
নিজেকে ছোট হতে না দিতে
প্রবল আগ্রাসনে
তারও যাবতীয় দোষ, ত্রুটি,
যতদূর উচ্চকণ্ঠে সম্ভব
আরোপ করতেই পারো !
আপন অহংকারটিকে
তখন
এমন প্রকারের প্রশ্রয়ে
দ্বন্দ্বে অবতীর্ণ করাই জায়েজ ৷
অথচ এক জীবনের ক্ষুদ্র পরিসরে
একটি মহৎ মাইলস্টোন
অনায়াসে পেরিয়ে যেতে পারে মানুষ,
যদি তৎক্ষণাৎ না ক্ষেপে গিয়ে,
শান্ত স্বরে,
দিগন্তের দূরত্ব হতে ভেসে আসা
পরম নির্লিপ্তিতে
উচ্চারণ একবারটি করতে পারে -
"আচ্ছা বেশ !
খুবই ভাল পরামর্শ দিলে !
ভেবে দেখব আরও ভাল ক'রে
রাত নিশ্চুপ হলে গভীরে !
সে অপেক্ষাটুকু, নিদেনপক্ষে,
আপাততঃ যদি মনে ধর !"
এ জগতে আমরা একজনও নয় ৷
কেউ না কেউ
কাছের অথবা দূরের
কোন না কোন সময়ে
কারণে অথবা অকারণে
দোষ ধরবেই তোমার !
তুমিও তখন
নিজেকে ছোট হতে না দিতে
প্রবল আগ্রাসনে
তারও যাবতীয় দোষ, ত্রুটি,
যতদূর উচ্চকণ্ঠে সম্ভব
আরোপ করতেই পারো !
আপন অহংকারটিকে
তখন
এমন প্রকারের প্রশ্রয়ে
দ্বন্দ্বে অবতীর্ণ করাই জায়েজ ৷
অথচ এক জীবনের ক্ষুদ্র পরিসরে
একটি মহৎ মাইলস্টোন
অনায়াসে পেরিয়ে যেতে পারে মানুষ,
যদি তৎক্ষণাৎ না ক্ষেপে গিয়ে,
শান্ত স্বরে,
দিগন্তের দূরত্ব হতে ভেসে আসা
পরম নির্লিপ্তিতে
উচ্চারণ একবারটি করতে পারে -
"আচ্ছা বেশ !
খুবই ভাল পরামর্শ দিলে !
ভেবে দেখব আরও ভাল ক'রে
রাত নিশ্চুপ হলে গভীরে !
সে অপেক্ষাটুকু, নিদেনপক্ষে,
আপাততঃ যদি মনে ধর !"