মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

মৈত্রেয়ী


আজকের মোহ কালকে শূন্য, তাই,
মায়াকে তোমার যেতেই হবে কেটে !
কিনতে পাগল বেচতে ছাগল যাপন
দিকশূন্যরা পাবেই খুঁজে পাবে !

 

তারপরও যদি কালের আচম্বিতে
পথের সাথে বাধ্য পথের মিলে
দৃষ্টি আমার হয়তো তোমার মুখে
বৃষ্টি ধোয়া আঁখিটি চিনতে পাবে

 

তোমার তখন পাক ধরেছে চুলে !
স্মৃতি, আমার যদিও মনের ভুলে,
তোমার মাঝে "ন হন্যতের" রূপে
সত্যতাটি খুঁজতে হয়তো চাবে !

 

তোমার পরাণ সেদিনও যদি থাকা

খাপ খুলতে রাজিই নিরবধি,

গড়পড়তা এলিয়েদরা তবে

তোমার পালায় মিথ্যা প্রমাণ হবে ।

.