কোনও প্রত্যাখ্যানেই কি কখনো
জীবনের চরৈবেতি শেষ অবধি
স্থবির রয়ে যেতে পায় ?
যাপন, সহসা, পরিস্থিতির প্রহেলিকায়
বাধ্য একশো আশি ডিগ্রী ঘুরে গেলে
প্রতিবেশও সমূহ পাল্টে যায় ।
কি করে যেন
অভাগাদের জন্যও
তৃষ্ণার চাতক-সময়ে জলের গ্লাসে
বাড়িয়ে ধরা করুণাও দিব্যি জুটে যায় ।
পথ হয়তো ঘুরে যায় পথেরই নিয়মে
ভিন্ন দিশার বাড়ানো হাত ধরে,
ভরা-কলস নেই যদি তখনো আর
নূতন পরিনয়ের বাঞ্ছিত অপেক্ষায় ।