রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
সখ্য
অনবরত একা হতে, হতে,
তিক্ততার স্বাদ রোজ পেতে-পেতে,
শেষে দেওয়ালে পিঠ ঠেকে গেলে,
একদিন আচমকা জেনে গেলাম
আমাকে একা ক'রে দেওয়া
এ জগতে অতটাও সহজ না।
আমার ভিতরে
নিঃশব্দ অপেক্ষায় থাকে
মাতৃ-আপত্যে
আর একটা 'হার-না-মানা' আমি,
সবাই ছেড়ে গেলে
বিষাদ পেরিয়ে আলোর ভুবনে
আমাকে হাত ধরে টেনে তুলতে
পরোক্ষহীন স্মিতহাস্যে
নিজেই উঠে দাঁড়াবে ব'লে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)