বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

দৌড়

জীবনের চেয়েও সেরা কবিতা হয় না আর,
যাকে প্রত্যেকদিন, নতুন উদ্যমে,
উন্নততর স্তরে রচনা করতে চাওয়া
প্রতিটি জীবনের প্রথম নৈতিক দায় ।

কে কোন অবধি পারে,
তা, অবশ্য, তার অশ্বশক্তির উপরে নির্ভর করে ।
সাধারণ মানুষ যেখানে নিত্য
নিজেকেই ঠিকঠাক ম্যানেজ করতে পারে না,
বারংবার দিশাহীন হয়,
সেখানে, নেতাজীর মত হর্স-পাওয়ার হ'লে,
একটা গোটা দেশের মানুষের মনকে
একসাথে বুলডোজ করে
আপোষহীন যুদ্ধে নামাতে পারে
অবধারিত স্বাধীনতা লাভের পানে ।

একটা নয় হাজার হর্স-পাওয়ারের ইঞ্জিন
ঠেসে-ভরা খান চল্লিশ বগিকে
কতই না অনায়াসে টেনে নিয়ে যায়
হাজার হাজার কিলোমিটার ।

আজকাল
জীবন হামেশাই ফ্যাক ফ্যাক করে হেসে ফ্যালে
আমার দিকে তাকিয়ে ।
"হাসছো কেন" শুধলে বলে -

"হর্স-পাওয়ার কত তোমার ?
তদবধি ইঁদুর কোথাকার !
ক্রমাগত চেষ্টার দ্বারা
আপন অস্তিকে প্রসারণে না পেলে
কোনও অভীষ্ট কেষ্ট আখেরে বুঝি মেলে ?"

বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বিপরীত

ভুল বনাম দোষ

অভিযোগের আঙুল ওৎ পেতে থাকে আশেপাশে, ভুল করা মাত্রেই নির্মম সমালোচনার । যদিও ভুল করার চেয়ে শ্রেষ্ঠতর আশীর্বাদ আর হয় না মানবজীবনে, কারণ - নিরন্তর শিক্ষার প্রাথমিক সোপানটি অধিকাংশ ক্ষেত্রেই হলো অনাকাঙ্খিত ভুল ।

এ জগতে সবচেয়ে ধুরন্ধর বিচক্ষণ তারাই, যারা নিজে ভুল করার আগেই নিঃশব্দে আত্মসংশোধনের অতি গুরুত্বপূর্ণ শিক্ষাটি মুহূর্তে নিয়ে নেয় পরের ভুল প্রত্যক্ষ করার আকস্মিক সুযোগে ।

সাধারণ মানুষ জীবনের শিক্ষাদের গ্রহণ করে, মূলতঃ, আপন ভুল সংশোধনের মাধ্যমে । তবে, এই সংশোধনে নিরন্তরতার হার পার্থক্য গড়ে দেয় মানুষে-মানুষে । কারও সংশোধনের হার বেশ দ্রুত, আবার কারও কারও পক্ষে একই ভুল দশবার করার পরেও সংশোধন কঠিন হয়ে দাঁড়ায় । যার অভ্যাসে সংশোধন যত কম, সময়ের সাথে সাথে সে ততই পিছিয়ে পড়ে অন্যদের তুলনায় । এরাই জীবনের শিক্ষণ-কক্ষে প্রকৃত ব্যাক-বেঞ্চার । 

পুরুষ এইক্ষেত্রেই নারীর কাছে ব'লে ব'লে গোল খায় প্রায় প্রতিটি দাম্পত্যে, ফলতঃ হুকুম তামিল করতে বাধ্য হয় যুদ্ধে পরাজিত সৈনিকের মত বিপাকে পড়ে ।

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

স্থায়ী ও অস্থায়ী

প্রকৃতি বিবশ করে । মানুষের মন তাই ভালবাসলেই অপর মানুষটিকে আপন শরীরের অধিকারে চায় । একবার, দুইবার, তিনবার, বা আরও বেশি পেলে, তারপরে খেয়াল হয় - "মানুষটিকে পুরোটা পাওয়া হলো না তো । শরীরে পাওয়ার পরেও বেশিরভাগটাই বাকি রয়ে গেছে ।পুরোটা আছেই, তবে অন্য কোথাও, অন্য কোনও ভাবে ।"

যারা পেল না শরীরে, তারা বাধ্য হয়ে, মনের আশু সীমা পেরিয়ে, ডুব দেয় পরাণের অনন্ত গভীরে । অধৈর্য যারা, তারা অল্প একটু খুঁজেই, হাঁপিয়ে উঠে আশা ত্যাগ ক'রে । "ঠকে গেলাম" ব'লে বিলাপ করে অথবা গালাগালি দেয় । যাদের আত্মবিশ্বাস হার মানতে রাজি না তারপরেও, তাদের অন্তর-কলস নিঃশব্দে ভরতে থাকে । বাইরে দেখা যায় না কিছু । তবে, শেষ রইতে হয় প্রতিটি প্রয়াসে । 

রাধা-মন এভাবে, একটু একটু করে, মীরার পরাণে নিজেকে পাল্টে নেয় । পার্থিব জীবনের নিত্য-অনিত্যের পরেও জীবনের অপর এক উজ্জ্বলতর ও স্থায়ী অর্থ প্রতিভাত হতে পারে অন্তরে । সুখের পথে রওনা দিয়েছিল যারা, তারা যদিও শেষ অবধি গোহারা হারে অশান্তি ও প্রেমহীনতার দ্বারে, তাদেরই মধ্যে বিরল কিছু আত্মবিশ্বাস আপন বিচক্ষণতায়, সঠিক সময়ে পথ পাল্টে নিয়ে আলোকিত আনন্দের বিরল উৎসটিকে অবাধ স্বাধীনতায় নিজেতে খুঁজে পায় । এই সাক্ষাৎকারটিই মানবজীবনে একমাত্র শান্তি ও চির-প্রেমময় ।

অধিকাংশ মানুষই বোঝে না তারপরেও - সুখ সর্বদা সাময়িক, আনন্দের মত চিরন্তন ও প্রাণময় হতে পারার যোগ্যতা ও অধিকার তার নেই ।

গুরু ও লঘু

কিসের উপরে নির্ভর করে জীবনের সৌকর্য-জনিত সন্তুষ্টি ? সে কোন কাজ করে, - তার উপরে ? মনে হয় নয় । 

'প্রশ্রয়' শব্দটির অন্তর্ণিহিত অর্থ হলো - জীবনের দান, একটি অতীব গুরুতপূর্ণ সুযোগের অবহেলাজনিত অপমৃত্যু । 

একটি জীবনের সাফল্য-জারিত তৃপ্তি নির্ভর করে - মানুষটি তার অবসরদের কোন অবধি মূল্যবান করে তুলতে পারে, দিনের পর দিন ধরে, তার উপরে । মানুষটির অগ্রাধিকার-চেতনা ( Sense of Priority ) এক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব মাথায় তুলে নেয় ।

তারাই পারে, যারা জানে - যাপনের প্রতি সুযোগে, অবসরের গুরুত্ব বুঝে, তার প্রতি যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতিশীল সুবিচার অবিচলরূপে ধারণ করতে পারাই একটি জীবনের প্রবুদ্ধতর আত্মসাক্ষাৎকারের শ্রেষ্ঠতম উপায় । যাপন চরৈবেতির এযাবৎ অনাগত ভ্রমণকে অন্তরে আপ্যায়নের মরীয়া তাগিদ যারা পলে পলে অনুভব করে, তারা মানে - জীবনের একটিও অবসর আরাম ও আয়েসে অপচয়ের মত সস্তা, হালকা অথবা খেলো নয় ।

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মৃত

বড্ড বেশি জেনে ফেলায় হারিয়ে গেছে 
কৌতুহল ও আগ্রহের সাবধানী পরশ
অপর মানুষটিকে
প্রতিদিন নিত্য-নূতন রূপে আবিষ্কার করার ?

ক্ষান্ত হয়েছে, সমানতালে, আপন পরাণ
নিজেকে সুন্দরতর পরিবেশনের চমৎকারে
উপহারের ডালিতে টাটকা ফুলে সাজানোয় ?

এখন কাজের মধ্যে কাজ
কেবল মনের লাভ-লোকসানের 
যুক্তি-অন্বেষণে
যতদূর সম্ভব নিজেকে অকাট্য প্রমাণ করায় ?
ফলতঃ, রোজ বাড়ে 
একতরফা অশালীন অভিযোগ 
ও কটু শব্দের প্রয়োগ তীব্র ক্ষমাহীনতায় ?

একথার একটাই মানে ।
দায়িত্ব হাজার গণ্ডা নিতেই পার রোজ-রোজ ।
নৈকট্যেও হয়তো দ্বিধাহীন রূপে সফল 
রোজ রাতে ক্ষুধার্ত শরীর-আধার ।

তবু তুমি তাকে আদপেই ভালবাসো না আর ।

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

সুসময়

কী ভীষণ সাহসী, সরাসরি
এবং মধু-র চেয়ে মধুর আর গাঢ়
আভিজাত্যের রঙ তোমার শব্দ-পরশে ।
পেয়ে, শিউরে উঠে,
বাধ্য হয়ে নির্বাক হয়েছিলাম ।
জীবন হঠাৎ আকর্ষণীয় সাজ ধরতেই পারে,
হৃদয়ের হয় না তথাপি জীবনবীমা ।

তারপরে বিরল অবসরে
স্মৃতির খাতাটি খুলে বসি আজও
আর সমান বিস্ময়ে আস্বাদন করি
সে সুসময়ের বিরল আশীর্বাদে
ভালবাসার অনাবিল পরিসরে
বনেদি পরাণের 
দ্বর্থহীন, স্বভাবসিদ্ধ, উত্যুঙ্গ পরিক্রমা ।

গভীরতর

জীবনের পথে চলতে চলতে
একথা-সেকথা বলতে বলতে
খেয়ালই করনি
একটু-আধটু উঁকি দিতে দিতে
অতি-বজ্জাত কেষ্টার কারসাজিতে
কখন আনমনে বুক থেকে
পুরোটাই পারে বেরিয়ে পড়তে
এযাবৎ অতি সাবধানে আগলে রাখা
বিরল-গন্ধী, কোমলতম মাখন-ভাণ্ডার,
অগাধ, অবাধ, ভালবাসা তোমার ।

বেরিয়ে পড়েই, বেড়েও গেছে পরিমানে এত,
আঁটবে না তাকে ফেরালে ঘরে আবার !

এমন একরাশ ঝলমলে আত্মপ্রকাশ
কোনওমতে লুকিয়ে রাখা যায় ?
বিপদ হলো বড় ! সম্বিত ফিরলে -
ঠাণ্ডা মাথায়
খুব ভালো ক'রে ভেবে বল তো, 
রইলো এবার ঠিক আর কী করার !

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

The Dancing Tide

Everyday life is a passing show
That you shouldn't trust.
Yet its quite cool 
And genuinely beneficial for you,
If you can perceive 
And execute the must.

BE FAST.

Cause, every opportunity
Offered on your palm
Is as volatile as pure spirit.
If you don't use it up 
Within the given limit of time,
It will silently evaporate 
With a mocking smile
While refusing to last.

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বালাই

সঙ্গ, কখনো কখনো, বিনিময়ের অন্তরায়
পাওয়ার লোভ যেই কাছে টানতে চায় ।

আপন দেওয়ার আনন্দে যাপিত পরাণ
অনায়াসে দূর হতে, নিঃশব্দে ভালবেসে যায় ।

চাহিদা

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

প্রবণতা

প্রাপ্য

চয়নে, মননে, আপন চরিত্র-চিত্রায়নে
জীবন হতে নিত্য-নূতন উৎকর্ষ
আহরণে সাবলীল যারা 
স্বতঃস্ফূর্ত ভালবাসার দ্বারা,

বাস্তবের যাবতীয় প্রতিবন্ধকতার বিরুদ্ধে
সুদীর্ঘ-দিন শুধুমাত্র তারা
সুখী প্রেম-কে ঈর্ষণীয়-রূপে বইতে পারে ।

কৃপণ ও অলসের জন্য প্রেমও অরাজি ।
নিত্য শূন্যস্হান বাধ্য দীর্ঘশ্বাসে ভরে ।

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

থাকা ও রাখা

থাকতে পারা আর রাখতে পারা সমার্থক নয় ।
দ্বিতীয়টি দায়িত্বের গল্প, প্রথমটি নয় ।

নিজেকে ও প্রিয়জনকে, সর্বপ্রথমে,
ক্রমাগত ভালবাসায় মুড়ে রাখতে শিখতে হয়
স্বয়ংক্রিয় স্বকীয়তায় ।

যারা শুধু নিজে ভালো থাকতে চেয়ে
অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে
ফাঁপা অধিকারের তাড়নায়,
তাদের জীবন থেকে প্রিয় মানুষ
শেষ অবধি হারিয়েই যায় অধিকাংশ সময় ।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পরিবেশন

আহা, জীবন তো নয়,
যেন জিভে 
জলের বান ডাকা 
ইলিশ মাছের পাতুরি !

একের পর এক সুতো
যত্ন করে ঢিলে করার পরে,
পাতার পর পাতার পরত 
ধৈর্য ধেরে
স্তরে স্তরে খুলতে পেরে,
অতঃপর মসলার আস্তরণ 
যৎসামান্য সরিয়ে,
মাছকে আলতো চাপে ভেঙে,
কোন দিকে কেমন কাঁটা 
কী পরিমাণে বিরাজ করছে
ঠিক-ঠাক বুঝে নিয়ে,
আহার-কে 
ক্রমশঃ কন্টক-শূন্য
করে ফেলতে পারার পরে
সময় আসে জিভের
ভরপুর স্বাদের সুখ 
চুটিয়ে উপভোগ করার ।

এইটুকু সাবধানতা ও 
ধৈর্যের অভাব হলে,
হয়, লোভ সম্বরণ কর,
না হ'লে, কাঁটা বেঁধার
প্রবল অস্বস্তি হতে
পরিত্রাণ পেতে
ছুটতে থাকো বারংবার 
ডাক্তারের কাছে ।

কত যে মানুষ 
অযোগ্য-সুলভ
ব্যাজার বিলাপে, 
অলীক কল্পনায়,
বিজ্ঞ বক্তৃতায়, অথবা,
বোকার ঝগড়ার
বেকার তাড়াহুড়োয়,
খেয়াল না করে
পেরিয়ে গেল 
পাশটি দিয়ে 
এমন স্বাদের জীবনখানি 
জীবনভর !

পাগল-সুবাস পাতুরি
কিন্তু অহরহ ছিলই
যথেচ্চ পরিমানে,
যদিও, পাতার আড়ালে,
জীবনের আনাচে-কানাচে ।
;)

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

The Hymn

Its a spiritual concept and the only language of freedom that is ever victorious. It excludes the opacity of ego from self respect. Its where simplicity dissolves each and every complexity of life to retain transparency only in its enlighted form.

A FIRST-HANDER is he, who being constantly detached from the material world including materialistic man, may remain peacefully unoccupied, thus distinctly happy. He only knows the art of making another happy, who may remain happy himself from inside.

Whatever a FIRST-HANDER undertakes, he does it from consciousness only and never from the inevitable obligations of infatuation or ego.

A FIRST-HANDER never falls in love. Being utterly independent and poised by sheer self-respect, the light of consciousness keeps him rising only in guilt or regret free love.

The world is panting everywhere being the prey of politics. A FIRST-HANDER like Lee Kuan Yew, being free of it, may relieve a whole country when takes the charge. 

Compromises serve you the comfort zones of a parasite at the cost of reducing your rights. Compromises are derived from confusions only, while clarity always means light. 

Who wants to remain a B-grade human being by worth ? For the prime essence of a pure FIRST-HANDER one may try reading 'THE FOUNTAINHEAD' by Ayn Rand.
.

কম্ফোর্ট জোন

রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সম্পাদন

সুসময় একটি সুযোগ মাত্র, 
কোনও চিরস্থায়ী মর্যাদা নয় তোমার ।
সুযোগ আসবে, সুযোগ চলেও যাবে ।
আসল কথাটি হলো -
সুখে-দুখে সমান নিরাসক্ত 
আপোষহীন কর্মের চাষ ।

কোনও একটি বর্তমান কে
কোন অবধি সঙ্ঘবদ্ধ করতে পারবে
একক লক্ষ্যে, স্থির একাগ্রতা
আর নিজের প্রতি অখণ্ড বিশ্বাসে,
কতদূর করতে পারবে 
অপ্রতিহত রূপে অমোঘ - নিজেকে,
তা নিয়ন্ত্রণ করবে তোমার
ফলন্ত শস্যের সুবাস ।

সে হয়ে উঠবে নিয়তির কলম,
রচনা হতে হবে শ্রদ্ধেয় জয়ের
অবিসংবাদিত ইতিহাস ।
.
https://youtu.be/tHDf60BNI_c
.

প্রেম ২

সৃজন-বিজন

সহজ সমাধান ভুলে
যেতে হবে
আপোষহীন প্রয়োগে  ।
শুধুমাত্র ইচ্ছার জোরে
সময়ের পেট চিরে
বের করা উজ্জ্বলতর সময়
কোনও এক অন্য বরষায়
তোমাকে নিয়ে যাবে তবে
ভালোর প্রসারণে
অমল অলিন্দের দিশায় ।

অনেকদিন পার হলো ।
পার যদি, স্বপ্নকে
অলীক কল্প-সখে
আর না পুষে রেখে,
স্থায়িত্বে বাস্তবায়িত কর
পাথরে আখর কেটে ।

যে অমূল্য দিনটি আজ
তোমাকে পেরিয়ে যায়,
সে হারায় চিরতরে
তোমার জীবন থেকে ।
রয়ে যাবে চিরটাকাল
কেবল মূল্যহীন নেশায়,
আখেরে, বন্ধ্যা অপেক্ষায় ?
.

শনিবার, ১২ আগস্ট, ২০২৩

প্রেম

নম্রতা, তোমার আবাস
সর্বদা সুন্দরের পাশাপাশি ।
পৃথিবীশুদ্ধ লোক
আমরা তোমাকেই ভালবাসি ।

নম্রতা, তুমি সেই ঝরণার 
অফুরন্ত জল
যে অবগাহন দিতে জানে
ব্যক্তি-নির্বিশেষে, অকৃপণে
আর তরতাজা হয়ে ওঠে
নূতন অভিযানের সাজে
আমাদের ক্লান্ত চরণযুগল ।

নম্রতা, তোমাকে এত 
অধিকতর ভালবাসি,
ভাবছি গোটাবো ব্যাগ ।
অনেকের মধ্যে সমস্বরে 
সমানতালে খুঁজে পেতে,
আনন্দে হারিয়ে যেতে,
বিশ্বস্ত অহিংসায় 
টানটান দেশ
ভূটান ঘুরে আসি ।

প্রকারভেদ

জীবন এক অপ্রতিহত দরবার ।

কেবল প্রেমিকা রূপে 
অন্দরমহলে
আপন একচ্ছত্র অধিকারে আনতে
পুরুষ চেয়েছে তোমাকে নানাভাবে বহুবার ।

আমি চেয়েছি তোমাকে প্রিয়বন্ধু রূপে
খোলা আকাশের নিচে,
যে বন্ধুত্ব দাবী করে না একার অধিকার

কেবল রয়ে যেতে যাচে হাত বাড়ানো দূরে 
সুযোগমত সাক্ষী হতে নির্জন অবসরে

যখনই তোমার ফেটে যেতে চায় বুক 
জমে ওঠা টুকরো কবিতাদের চাপে,
অথচ তেমন আগ্রহ নেই কারও 
সে কথা গুরুত্ব সহকারে শুনবার 
ও তৎসহ, অজানিতে হাতে হাত রাখা
ন্যূনতম সহমর্মিতার ।

শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বোধ

'অখণ্ড' কোনও নিছক শব্দ নয় ।
অখণ্ড একটি আপোষহীন নীতি ।
অখণ্ড মানে 
যে নিজেকে খণ্ড করে না কখনো
এক হতে একাধিকে ।
অখণ্ড সে, যে কখনো পা রাখে না
একই সময়ে একাধিক নৌকায় ।
অখণ্ড-র সমীপে তাই
ভগবাদী কামনার অহরহ বাধ্য পরাজয় ।

অখণ্ড একটি অটল আত্মশ্রদ্ধাবোধের নাম
যা কোন পাতি অহমিকার সামর্থে লভ্য নয় ।

শীতের সাঁঝ

আক্ষেপহীন

খেলা

আমরা ভাবি 'আমরা বেজায় স্বাধীন' ।
আসলে আমরা তেমন না ।
আমরা বরং
বেশ অসহায় ভাবে সময়ের অধীন ।

সময়, আমাদের জীবনে  
কিছু সুযোগ অবশ্যই এনে দেয় ।
আমরা যারা মোটা-দাগের নই,
যারা সুযোগ কে প্রথম সুযোগেই 
সঠিক চিনে পূর্ণ মর্যাদা দিই
শ্রদ্ধা-জনিত বিনয়ে আমন্ত্রণ জানাই
বুকের ভিতর-ঘরে
যত্ন-সহকারে আসন পেতে বসাই
'রয়ে যাক' - অন্তর হতে চাই,
তারা এ জীবনে আশ মিটিয়ে পাই 
প্রাপ্তির রসালো প্রসাদ ।

আর যারা অহমিকার পরমাদে
লাথি মারি সুবর্ণ-সুযোগে,
অপমান আর অবহেলার ছেঁকা দিয়ে 
চতুরের মত দর বাড়াতে চাই,
তারা হারাই তাকে বাকি জীবনের মত ।

যখন বুঝি অবশেষে -
ফিরে পাওয়ার উপায় দ্বিতীয়বার লভ্য নয়,
তখন বাধ্য হয়ে গলা ছেড়ে গান ধরি - 
"আঙুরের মত টক ফল 
এ জগতে আর দ্বিতীয়টি নাই" ।

এই 'আমরা' বেচারা তারা
যারা খেলি না, খেলাতে চাই ।

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

অনাগ্রহ-জনিত গ্রহণ

আপন বিশেষ কোনও উচ্চাকাঙ্খা বিনা
যেমন জীবনের দ্রুত এগোনো চলে না,
ঠিক তেমনই, আগ্রহের মিল বিনা 
একটি সম্পর্কও সুন্দরের পানে বাড়ে না ।

আমার আগ্রহ, যেচে
তোমার সাথে ভাগ করে নিতে গিয়ে দেখলাম
তুমি আদপে উৎসাহ দেখালে না ।
অথচ তুমিও চাও, ভালই বুঝি, আমার আগ্রহ
তোমার প্রতি কখনো যেন কমে না ।

একের আগ্রহের ও ভালবাসার বিষয়ে 
প্রিয়জনের ঔৎসুক্যের অভাবে 
প্রথমজন চমকে যেতেই পারে
দীর্ঘ-লালিত ধারণার ভ্রান্তিতে,
সাময়িক রূপে উদভ্রান্তও লাগতে পারে
বিশেষজনকে ঘিরে
আপন আবেগটি ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় ।

মানব-জীবনের অমোঘ অগ্রগতি
অনভিজাত নিস্পৃহতার আগ্রাসনে
তথাপি কদাপি আটকে পড়ে না ।

বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সুর

যুক্তি আর বুদ্ধি কতদূর যেতে পারে ?
ততদূরই, 
যে অবধি সে পায়ের তলায় মাটি পায় ।
অনায়াসে ডুব-সাঁতার দিতে জানে ব'লে
ভালবাসা নির্দ্বিধায় জলে নেমে যায় ।

প্রতিটি মানব-জন্ম আপন প্রবৃত্তিদের দ্বারা
সীমা-বিধৃত হতে হয় ।
একটি অদৃশ্য খাঁচার ভিতরে বাস প্রত্যেকের ।
যখন তুমি কাউকে ভালবাসো,
তখন দ্বান্দ্বিকতার নান্দনিকে অবগাহন কর ।
একটিই মানুষকে, তার আপন অনুভবের চোখে,
আবার তোমার আপন পৃথক দৃষ্টিতে,
এভাবে, একই সময়ে দুইভাবে দেখতে পাও ।

ফলতঃ, তাকে একটুও আঘাত না ক'রে
তার বাহিত খাঁচাটির তার একটি একটি ক'রে
খুলে দিতে পারা সম্ভব হয় তোমার দ্বারা
অথবা পায়ের তলার কাঁটাদের খুঁজে পেয়ে,
উপড়ে নিয়ে, তার দীর্ঘ কষ্ট-বহন কে 
নিরসন দাও ক্রমশই,
যেন তার অস্তিত্ব, তার যাপন, জীবন পরিক্রমা,
ক্রমশই অধিকতর মুক্তি, 
তথা 
বন্ধনহীন স্বাধীনতা ও আলোকের স্বাদ পায় ।
ভালবাসা 
এভাবে এটুকু উপকার করতে পারে মানুষের ।

জান্তব প্রবৃত্তিরা মানুষেরও থাকে । তবে,
তুমি তেমন অনুদার নও যে কেবল শুতে চাও ।
অন্তরে একজন সুন্দর মানুষ হলে,
'ভালবাসা কিভাবে মানুষকে বিবর্তিত করে' -
তুমি তা আপন জীবনে, আপন নিষ্ঠার অধিকারে,
অনেক বেশি সরাসরি প্রত্যক্ষ করতে চাও !
তোমার দ্বারা আর একটি মানুষের যাপন-পরিসর প্রসারিত হ'লে
তোমার নিজের এ ধরায় আগমন সার্থক মনে হয় ।

তুমি তাই ভালবাসতে ভালবাসো !

কুটিল

অহমিকা 
একটি অপ্রয়োজনীয় কাঠিন্যের খোলস,
নমনীয়তা তার সাময়িক অভিনয়
হতেই পারে, সহজাত আয়ত্বে নয় ।

নমনীয়তা স্বতঃস্ফূর্ত হলে 
প্রয়োজন অনুযায়ী
খাপ খাইয়ে নিতে পারে
যে কোনও পরিস্হিতির সাথে, হাসিমুখে সচেতনতার ধারণে 
আপন লক্ষ্য হতে বিচ্যুত না হয়ে ।

অহমিকা, আপন শোষক প্রবৃত্তিতে,
অভ্যস্ত ক্রূর সমালোচনায়,
সরলতরের প্রতি
যাবতীয় তিক্ততা-জনিত অত্যাচারের কারক ।

তাই তার এ জগতে সর্ববিধ শুভ প্রাপ্য নয় ।
.

অবিচ্ছেদ্য সন্ধি

সহ + অনুভূতি = সহানুভূতি

মানে - বিবেকের সজীবতার
ও আগ্রহের তীব্রতার জোরে
তুমি যে অবধি অনুভব কর
তেমন ক'রেই ঠিক সে অবধি 
আমিও অনুভব করতে পারি ।

মানে - বাস্তবের প্রতিটি বিষয়ের
অনুভব-ভিত্তিক অনুবাদে
তোমার আর আমার প্রসার 
যথার্থই সহগামী এবং অভেদ ।

মানে - দ্বিতীয় স্তরের মানুষের মত 
একে অপরকে নিম্নতর প্রমাণের তাগিদে
ক্রমাগত দোষারোপে বিশ্বাসী নই,
কারণ, পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে
আমরা আপোষ করি না একটিবারও ।

মানে - অনুভবের জগতে 
চালাকির নাক-গলানো
ও আত্মকেন্দ্রিক স্বার্থ-জনিত 
প্রতিটি অনুদার অভিসন্ধি
সমান গৌণ উভয়ের কাছে ।

মানে - অস্থির দৃষ্টির মুষিক-সম নয়, 
আমরা সম্রাটের ঔদার্যে, সিংহ-হৃদয়ে,
ভালবাসাকে 
সফল অবিচলতায় ধারণ করতে জানি ।

আমরা

"আমরা" এমন একটি মহৎ একাত্মবোধ
যা দিয়ে যে কোনও লড়াই আসান হয়,
যে কোন প্রকার সমস্যার সহজ সমাধান
অল্প আয়াসে খুঁজে বের করা যায় ।

অথচ অহমিকা প্রথম সুযোগেই 
"আমরা"-র এই অনবদ্য যৌথতার সম্প্রীতিকে
কসাই-সুলভ ক্রূরতায়  
"আমি" আর "তুমি" তে দ্বিখণ্ডিত করে নেয়,
যেন, পদে পদে, অভিযোগের নিষ্পেষণে,
"তোমার" অস্তিত্বটিকে ভৃত্যতর প্রমাণ করে
"আমার" অবশ্যম্ভাবী কর্তৃত্বটিকে 
প্রভুত্বের আসনে ঠারে ঠারে বসিয়ে রেখে
"তোমার" বাধ্য, বিনীত, সেবা 
দিনের পর দিন চুটিয়ে উপভোগ করা যায় ।

শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

স্বাদ পাল্টানো

আমি সেদিন রোজকার মত
দৌড়াচ্ছি ট্রেন ধরবার তালে !
তুমি জানলা থেকে মুখ বাড়িয়ে
হঠাৎই ব'লে দিলে -
"কী হয়, একদিন বাড়িতে না ব'লে
অফিস থেকে ডুব দিলে ?
বরাদ্দ তো -
প্রতিদিন বড়ি দিয়ে মাছের ঝোল !
খারাপ লাগবে বুঝি, বহুদিনের
বাসনায়-কষা মাংস 
আচমকা আশ মিটিয়ে চাখতে পেলে ?"

ভেবেছো বুঝিনি আমি -
গোপন-ঘরে
সপসপে ভিজে গেছো ব'লে
সাহস ক'রে
আমাকে উসকে ডেকে এনে
যুগলবন্দী তিয়াসে, অবশেষে
ভরপুর নিভৃত-সঙ্কুলান দিতে চেলে ?
.

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

MANDATORY

We easily realise that
Everyday cleaning
Of your house and clothes
Is mandatory.
Else it suffocates.

We fail to realise that 
Cleaning of your mind 
Everyday, as a rule,
Is more mandatory.
Else, in morbid rounds and rounds,
Our growth suffocates.

বুধবার, ২ আগস্ট, ২০২৩

ক্যাটাগরি

অহমিকা-টি
আপন মনের চরিত্রে, কোথায়, কীভাবে,
গেঁড়ে বসে থেকে
ক্রমাগত বিবেকের সাথে আপোষ ক'রে,
অতীব স্বার্থপরের পারা, এক এর পর এক
পর-কে দোষারোপের সুযোগ নিয়ে
আপন ধূর্ত স্বার্থসিদ্ধি করতে চায় -
সেকথা আদপে বুঝতে পারে না যারা,
তারা - হয় কিঞ্চিৎ মোটা দাগের মানুষ,
নতুবা, আদপেই বিশ্বাসযোগ্য নয় ।

দাবী

দুরন্ত বুদ্ধিদের সচরাচর দেখা মেলে না ।
তারা অধরা রইতে বড্ড ভালবাসে চিরটাকাল ।
ওরা প্রায় মানুষেরই মত ।
যথেষ্ট সতর্ক ও আগ্রহী না হতে পারলে
অভিমান ভাঙানো যায় না ওদের ।

তবে, একবার যদি ধরা দেয়,
তখন সব অসম্ভবদের অকেজো করে দিয়ে
জীবনের প্রতিটি সমস্যার অবাক সমাধান
নির্ভয়ে খুঁজে এনে দেয় ।

খুব বেশী দাবী নয় একটিবারও,
অসামান্য ওরা, ঘূণাক্ষরেও পাত্তা দেয় না
কোনও প্রকার অহমিকাকে,
শুধু সাচ্চা ভালবাসার সহযোগটুকু চায় ।

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

Casual Is Purposeless

"Do or die" is a sense of seriousness that may be imposed on you, either by your destiny, or deliberately by yourself alone. 

It means a deadline of a death ground, where you have a huge wall at your back and enemies are about to attack you from front. 

You have no further opportunities to procrastinate any more, but have to invariably develop required fire from your courageous inside to attack, in advance, to kill your enemies before they dare attack and kill you.

The wise learns earlier in life to embrace deadlines deliberately and make right use of them in their differential rises. Such deadlines function in life as the principal catalysts for rapid growth.

Finally

If you are not tormented by love,
If you feel relaxed and blissful,
You gradually convert yourself 
Into an epitome of it.

It confirms that 
You are no more obsessed
By personal consumptive gains.
It rather certifies
That you are on the right path
To further lights.

It means that you successfuly
Made a connection with abundance,
Which is a pure blessing,
Which will surely pay back
In time
In all possible forms,
Such that, successes may redefine
Your destiny and fortunes 
Harmoniously and without haste
And change your realities permanently.
.

Religionism - Rationalism - Spiritualism

Myth কে truth এর তকমা দেওয়ার নাম religion আর হাঁস যেভাবে জল-মেশানো দুধ থেকে কেবল দুধটুকু ছেঁকে খেয়ে নিতে পারে, ঠিক একই ভাবে ধর্ম ও তার যাবতীয় কুসংস্কার থেকে অটল সত্যকে সফলরূপে আহরণ করার নাম spiritualism.

Rationalism ও Religionism একে অপরের চিরন্তন শত্রু "তুই বড় না আমি বড় ?"-র আহাম্মকি যুদ্ধে ।

Spiritualism এর বাস যে নির্লিপ্ত অনুভবের জগতে, তা religionism ও rationalism এই উভয় আংশিক জ্ঞানের জগত হতে সমান দূরত্বে, এবং উভয়ের আপন আপন অভিধানিক অহমিকার কু-প্রভাব হতে সমানভাবে মুক্ত ।

বীরভোগ্য স্বাধীনতা


যাপনে সার্থকতা-কে 
একবার অন্ততঃ ছুঁয়ে ফেলতে হলে,
জীবনকে, শ্লা, চুটিয়ে উপভোগ করে নিতে হলে
লাগামছাড়া ভালবাসতে পারতেই হবে ।

"কত বেশি উজাড় করে দিলে 
আর কতটুকু মাত্র সুখ পেলে বিনিময়ে"
পদে পদে, অভিযোগের লোমের অভ্যাসে,
"আজীবন-বোকাচো"-দের মত
এই পাই-পয়সা-মেলানো বাঞ্চো হিসেব
বাস্তবে একটিবারও কাজে আসবে না ।

যা কাজে আসবে, সে হলো -
অনুভবের গভীরতর পরিসরে
আপন গতানুগতিক অহমিকাটিকে পেরিয়ে
আগ্রহের প্রবল ঢেউ-য়ে,
নতুনের অপরূপ উৎসব আবিষ্কারকে
পাখির চোখ ক'রে,
স্বার্থপরের পারা একতরফা সমর্পণে
এবং তদজনিতে, অন্তরের পুষ্প উদ্যানে,
এক এর পর এক সুন্দরের সৃজনে ও উদযাপনে,
আপন হৃদয়খানিকে 
কোন অবধি আকাশের সম প্রসার চেনালে !