রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

অভিমান

ভালো যদি বাসবিই, তবে
তেমন ভালো বাসলি নাইবা কেন,
সেই রহস্যটা সবকিছু একলপ্তে
ফুরিয়ে ফেলার আগে তো অন্ততঃ বল !

পারলি না কেন একবারও
বলতে কথাটা সহজ ক'রে
"পাগলের পারা প্রেমে পড়ে গেছি, 
কান ধরছি, লক্ষ্মী সোনা আমার,
এবারের মত ক্ষমা ক'রে, না হয়,
ওর নাগালে এ অপারগকে বাধ্য
উচ্ছুগ্য হতে একবারটি নিয়েই চল !"

এরকম তো হতেই পারে,
একজনকে ভালো বাসতে-বাসতে,
খামোকা আর একজনের প্রেমে 
পাগল হয়ে উঠতে পারে মন ।
ভালো যে সত্যিই বাসে, তার
তখন যে একটিই বিধি,
"বুকে পাথর বেঁধে, ব্যাকুল অপেক্ষায় থাকা,
পার্ট-টাইম লাভারের পার্ট শেষ ক'রে
ফুল-টাইম লাভার, সাময়িক খেলার শেষে,
ঘরের টানে ফিরবে কখন ।"

শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

The Departure

It was not more than two years
That my destiny provoked me
To make the same blunder twice.

My old habit was about to
Respond in the same fashion
As I was usually expected to.

But someone from deep inside
Suddenly mocked at me and asked
"Are you the same ass ever-right ?"

I checked responding with
The conventional "I love you too."
The reply came instead as
"I know and that's nice."

To let life flow better,
What eventually concluded
Was a final "Good-bye".

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

সখের কাব্য নয়

যার সাথে একই বিছানায় নিয়মিত শোয়ার অভ্যাস, তার সাথে সম্পর্কটিকে স্বার্থহীন করা সম্ভব নয় । অথচ প্রতিটি মানুষের পরাণের আকাশ, অবচেতনে অথবা সচেতনে,অন্ততঃ একটি স্বার্থহীন ভালবাসার মাঝে মুক্তির, তথা চির-আকাঙ্খিত অনন্তের সুরটিকে খুঁজে পায় ।

কেউ এ সুরটি খুঁজে পেতে পারে দেশের কাজে, কেউ পায় পাড়ার শিশুটিকে কারণে অকারণে আদর করায় । কেউ তেমনই পায় বাড়ির বাগানের কাজে । 

যৌন-প্রবণতার অবধারিত অস্তিত্বের কারণে, নারী-পুরুষের মাঝে স্বার্থহীন ভালবাসা, মনে হয়, সবচেয়ে কঠিন কাজ - এ পৃথিবীতে । এমনই কঠিন, যে কল্পনাতে আনাও অধিকাংশের পক্ষে দায় । তবে যার বা যাদের আত্মনিয়ন্ত্রণের সৌকর্যে তেমনটি সম্ভব হতে পারে, শুধু সে বা তারা এ ধরার বাস্তবে, সশরীরে বাস করেও, অমৃতের (Nectar) প্রগাঢ় স্বাদ নিয়মিত আহরণ করে যায় ।

প্রসঙ্গতঃ, কাজটি যতটা সহজ নয়, ঠিক ততটাই অসম্ভবও নয় ।

অপাচ্য স্বাধীনতা

একটা গোটা সমুদ্রকেও
দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে যেতে হবে,
সুভাষ বাঙালির রক্তে যে বিরল পরিমাণ 
বীরত্বের আভিজাত্য দিয়ে গেছে, তার কাছে ।

বাঙালির 
সুভাষকে প্রাপ্য মিটিয়ে দেওয়া
অথচ, বাকি রয়ে গেছে ।
অমোঘ নিয়তি সুভাষকে তাই 
চোরদের কাছে হেরে, মরে, বাঁচতে দিলই না ।

আজও অপেক্ষায়, স্থির-নেত্রে, 
একটু আড়ালে, আবছা আলোয় একা দাঁড়িয়ে
চিরন্তন ও অবধারিত নেতা বাঙালি জাতির !

নিভে যাবে তার সে অবিশ্বাস্য সঞ্চারণে
ঘরে ঘরে জ্বলে ওঠা 
অপ্রতিরোধ্য বিবেকের আগুন ?
লুকিয়ে পড়বে মানবিক দায়িত্ববোধ ?
লুটিয়ে পড়বে সুবিধাবাদের পায়ের তলায়
বাঙালি জনমানস ?
নেশাসক্ত-ঘুমের মধ্যে মারা যাবে 
সংঘবদ্ধ, অসমসাহসী প্রতিরোধ ?

ঈর্ষার কাঁকড়াপনা ছেড়ে, উঠে দাঁড়িয়ে,
কাঁধে কাঁধ মিলিয়ে,
বাঙালির দরাজ বীরত্ব
আর একবার যাবে না সম্মুখ-সমরে ?

আর কি কোনও চেতন জাতি আছে,
বাঙালির মত, যে
দিকে দিকে শার্দূল রাজনীতির 
নিরন্তর দুর্নীতির অভিশাপ হতে
দেশমাতৃকাকে শেষ অবধি মুক্তি দিতে পারে ?

বাঙালির রক্ত আরও একবার গর্জে উঠবে না 
সত্য কে চিনে ?

রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

ঠিকানা

কোনও একটি বা দুটি বড় ঘটনা ? 
না, তেমনটি আদপে না ।

আসলে এ হলো প্রতি চব্বিশ ঘন্টার
তিনশো প্ঁয়ষট্টি দিনে সমর্পিত সাধনা ।
কারণে অকারণে
ফোয়ারার মত গজিয়ে ওঠা
ডান হাতের সাথে বাম হাতের মত
অবিরত সহযোগ ও বিনিময়ের লাস্যে,
একাত্মতার অনুভব-মূর্তিটিকে 
আপন সীমাদের ছাপিয়ে,
উচ্চতায় ক্রমশঃ বাড়াতেই থাকে
দুটি মানুষের একান্ত ব্যক্তিগত পরিসরে
খুব ছোট্ট ছোট্ট খুশি হওয়ার ঘটনা,
যারা, পরিবেশের বাকি প্রতিযোগের কাছে
মূলতঃ অচেনা,
তারাই ভালবাসার দুর্গটি কে
পর্যাপ্ত সুখের বৈচিত্রময় ও সুগন্ধী স্বাদে
নিরন্তর আগলে রেখে,
স্থায়িত্বের বিরল প্রপ্তিকে 
সুদৃঢ় ও সফলরূপে যোগান দিতে পারে ।

বাস্তবের মন্থন-নির্যাসের কাছে বাধ্য হারে 
অলীকের অপ্রাপ্তির প্রচলিত যাতনা ।

শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

দীপ্তি

বিউটিশিয়ানের, ছাতা, দরকারই পড়ে না তার, 
জীবনকে যে দাপটে জিতে নেয় জড়তা হতে
প্রায় রোজ-রোজ ।

নির্বাক বিস্ময়ে দেখতে রয়ে যায় লোকজন
সে প্রাণখোলা হাসি ।
সামান্য কারণে
অনবরত নিটোল শিল্প হয়ে ওঠার
এক অদ্ভুত ক্ষমতা ধরে সে ।

আত্মিক দারিদ্র 
দেখে দেখে পচে গেছে চোখ যাদের,
হঠাৎ একে চোখে পড়লে
তেমন যে কেউ ভেবে নেবে -
এ এক সৃষ্টিছাড়া সৌন্দর্যায়নের পশরা
অনবধানে আত্মমগ্ন যাপনে ।

অথচ, যে বোঝে, সে জানতে পারে -
অবধারিত গান হয়ে ওঠার মত
এক-একটি নিটোল রম্য রচনায়
দ্যাখ-ন-দ্যাখ 
অকাতরে নিজেকে পাল্টে ফ্যালে সে
প্রবল উৎসাহে, প্রতিটি মুহূর্তে,
কোনও বিশেষ একজনকে 
নিত্য-নূতন রাগে, দরাজ হৃদয়ে ভালবেসে ।

সমস্বরে, নূতন ক''রে,
গালে হাত দিয়ে ভাবতে বসে বেকুব লোকে
"গুপ্তধন কি সুপ্ত থাকে না বাইরে তাহলে ?
অবলুপ্ত হয় 
কেবল আপন আন্তর অবহেলায় ?"

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

No Fall Please

Actively love in as many ways 
as you can, it enhances your spirit.
But, for Heaven's sake, not passively.
Never allow yourself to fall in love.

If you ever fall, you may invite injury
Of ruining your day-dream
That may cause sheer pain
Of sudden heart-break
And the residue, 
You may have, later on, in hand
Be nothing but hatred
And self pity,
Because of proving yourself an ass
By every means.

হকিকত

তুমিও সদ্য ঘুমিয়েছো
মুখে পরিতৃপ্ত হাসির প্রলোভন ঝুলিয়ে রেখে ।

ওদিকে, অনুষ্ঠান-বাড়ির নাড়িতে 
উত্তেজনার আঁচ ক্রমশঃ ঢিমে হয়ে এলে
বহুদিন পরে আবার পেট পুরে খাচ্ছে হরিদাস
অঢেল আস্তাকুঁড়ে ।
একে একে লুকিয়ে পড়েছে 
অধিকাংশ বাড়ির আলোর কোলাহল 
পরবর্তী সাঁঝের অপেক্ষাকে সেলাম ঠুকে । 

রাস্তার ধারে, আর মাত্র তিনটে কুকুরের
উত্যুঙ্গ কৌতুহল-বিনিময় পাশে পেয়ে,
আচমকা, দপ করে জ্বলে উঠেছে 
প্রবল মাঝরাত 
এ উপচে-পড়া সুখ চুরির খেয়ালি দরবারে ।

বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

বন্ধু ও শত্রু

'যখনই ভালোবাসো,
তখনই সুন্দর নবরূপে জন্মলাভ করে
অনুভবের উজ্জ্বল সবুজে
#পরাণের বুক চিরে তোমার' -
এ সত্য অস্বীকার করা যায় ?

তাহলে, যে স্বার্থ-প্রবণতা, 
চতুরতা ও কুটিলতার হাত ধরে এসে,
কর্তৃত্ব ও অধিকারের কামনায়
ফের হত্যা করে ভালবাসাকে, বারংবার,
সে কপট #মনটি নিশ্চিতই তুমি নয় ।

তারপরও ভেবে যাবে,
তোমারই মন ও পরাণ
উভয়ের উদ্দেশ্য ও আচরণ 
সর্বদা বন্ধু-সুলভ সহযোগে
একে অপরের অনুসারীই হয় ?

জীবনকে কি, এ অবোধ-জনমে,
দাসানুদাস রয়ে যেতেই হবে ?
কে বিশ্বস্ত, অধিকতর বিচক্ষণতায় ?
কে রাখতে পারে মানুষকে
অবধারিত সুন্দরের দিশায় ?
হে চির-দোলাচল, নিঃসংশয় হও 
অন্ততঃ একটিবার,
উত্তর দাও, কার হাত, বরাবর,
পরম নির্ভরতায় ধরে থাকা যায় ?

শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

আমাদের ব্যথা

হতভাগা ব'লে, সাতপুরোনো রুটিন 
কিছুতেই ছাড়তে পারি না ।
প্রতিভা যে 
একদমই ছিল না কিছু 
সম্ভাবনা-রূপে, - এমনও তো নয় ।

তবু বেঁটেই রয়ে গেলাম ।
নিয়তি সুযোগ বুঝে আসে, 
মুখোমুখি বসে
আর ফ্যাক ফ্যাক করে হাসে ।

বয়স একাই বাড়ে বার্ধক্যের হারে ।
প্রগতির দিশায়
এজনমে কিছুতেই আর 
খাপখুলে বাড়তে পারি না ।

ছেড়ে দিতে বেশ পারি হাল ।
পালিয়ে এসে "মিউ মিউ" করি
আড়ালটুকু খুঁজে নিয়ে ।
আক্ষেপে নয়, অপেক্ষায় থাকি,
মহানুভব-রা যদি
দুর্বলকে সহানুভূতি দেখিয়ে যায় !

ইচ্ছারা কিছুতেই বিশ্বাসের নিস্তেজে
শক্তির খোঁজ পায় না ব'লে,
বুক বাজিয়ে লড়ে গিয়ে
জীবনকে জিতে নিতে একদমই পারি না ।

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

"তুমি আমার" বনাম "আমি তোমার "

মানব-মনে উদ্ভুত 
প্রতিটি অধিকারবোধ
আখেরে শ্রদ্ধা অপহারক
মস্তিষ্ক-সৃষ্ট সুবিধাবাদ, 
তথা, অহমিকার 
ঔদ্ধত্যপূর্ণ শোষণের বাসনায় 
ধূর্ত হাতিয়ার ।

ভালবাসা যদিও 
মস্তিষ্কের কাজ আদৌ নয় ।
সে হলো হৃদয়ে অনুভবের প্রসারণ উৎসব ।

Rajat Kanti 
তাই সম্ভবতঃ বলতে চাইলেন -
"আমি তোমার" এই ভাবনাটি 
নিরহঙ্কার সমর্পণের মাধ্যমে
যথার্থই সুন্দর করে আমাকে আরও

অথচ

"তুমি আমার" এই চিন্তা
স্থুলতর ও অসুন্দর ছাড়া 
আর বিশেষ কিছু হতেই পারে না ধরায় ।"

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

Eliminate

Life may turn into a silent killer
If you, being hooked to
Any undue desire,
Remain depressed, frustrated 
And sadly lonely all the time.

In most of the cases
The root cause is
Your lack of awareness
That provoked you
To madly love somebody outside
And simultaneously crave for
Being passionately loved by him or her.

An infatuation, thus, 
Has to be such dependent
As an ugly parasite,
Such that, on failure,
It can only accuse and bite.

But love being an ovation of sheer respect,
Must be thoroyghly independent
And basically be a game Inside.

Such lack of awareness
Allows the invasion of instincts
Towards becoming the root cause
Of utter self negligence.
You often stop loving yourself enough
That prevents a minimum growth of
Irresistible greenness inside.
The law of life says that
"The arrival of the dove 
As charity of love
Must begin at home."
Thus, love may serve
As the best catalyst to growth.

Life gets immensely interesting
And full of celebrations
( Your flora and fauna fascinates,
Keeps receiving lot of smilies
Every now and then
From everywhere and everyone around )
So long you are, at least, one step up
Of your yesterday's level of
Growth of awareness.
Yes, the clue lies right there.
Somehow you have to keep it up.

It is only the brightness of growth
Of an exulted spirit,
That may smoothly take up speed
As and when required
And may convincingly eliminate 
Every stagnation and
The usual fragility of happiness,
The sheer uncertainty and instability,
That people helplessly compel themselves
To mostly suffer from.

রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

ভাসার ভাষা

ভাসার ব্যাকরণ মেনে
ভেসে যেতে যেতে
হঠাৎই 
এতটা কাছে এসে পড়েছিলে,
মনে হয়েছিল ধরেই ফেললে বুঝি
বরাবরের খাতে ।

নদীর নিয়ম দমে যায়নি তাতে ।
অতি ধীরে
ক্রমশঃ একটু একটু করে
আবারও অনেকটা দূরে নিয়ে গেছে
আপন ভাষাটি নির্ভুল মেনে ।

অবশ্য, সবই পারেনি নিতে ।
সবাই যেমন কিছু-না-কিছু পায় !
পারাণীর দোষ আদপে নয় ।
কার্পণ্যরা না চাইতেও
প্রভূত মধুর স্মৃতি,
বরাবরের তরে, 
উপহারে সাজিয়ে রেখেও গেছে ।

অমোঘ নিয়তি

নিঠুর দরদী ওগো

বাস্তব চিরটাকাল অবাস্তব
আর অবাস্তব ব'লেই হয়তো
এতটা অবধি সুন্দর হয়ে উঠতে পারা
কখনোই খুব বেশি অসম্ভব হলো না !

তরুণটি ঘর ছেড়ে যাওয়ার পর থেকে
পাশের বাড়ির যে তরুণীটি
খাওয়া ছেড়ে দিয়েছিল রোজ একবেলা,
পাড়ার লোক সেদিকে আঙুল তুলে
প্রতিবেশীকে চেনাতো 'আদর্শ প্রেম' ।

অথচ, তরুণটির মনের ও পরাণের যে ছবি
তরুণীটি আগলে রেখেছিল সযতনে,
বুকের ভিতরে,
বাস্তবের তরুণটির সাথে 
তার আদপে কোনও মিলই হয়তো ছিল না ।

তরুণীটি আপন ধারণার উপরে ভিত করে
যে কবিতা রচনা করেছিল
এক এর পর এক,
তাদের একদিন, পুস্তকাকারে,
হাতের তালুতে বন্দী পেয়ে
পাড়ার লোক তাকে ডাকতে শুরু করলো
'অনন্যা' ব'লে ।
আলোড়ন বাড়তে বাড়তে
ফিরেও এল একদিন একাডেমি অ্যাওয়ার্ড হয়ে ।

অথচ তারও কিছু পরে 
একদিন তরুণীটির কানে এল -
পাশের পাড়ার থেকে 
যে মেয়েটি হারিয়েছিল কাউকে না বলে,
পরে যাকে উদ্ধার করে ভিন্ন রাজ্যের পুলিশ
লাল আলোর দুনিয়া থেকে,
তার কারণ ছিল 
তারই সেই ভালোবাসার মানুষটি,
অন্য আর কেউ না ।
সে নাকি এখন পচছে জেলে
একই অপরাধের 
একাধিক ইতিহাসের কারণে ।

একজনের ধারণা-জনিত যাপনের ব‌াস্তব, 
বাস্তব অপরের সাথে
অনেক সময়ে এমনই মিলতে পারে না ।

মানুষ ভুল ভাবতেই পারে,
তবে, ভালবাসার সহজাত স্বাধীনতা
খোয়া যায়নি কখনো, কোনদিন ।
যে ভালোবাসে বিশ্বাসের জোরে, 
সে সুন্দর হয়ে ওঠে আপনার গুণে ।
এ জগতে প্রতিটি ভালবাসা
একটি ক'রে মীরার জন্ম দেয় ।

যাকে ভালবাসে, সে কেমন, কত ভাল,
বা কতটা খারাপ, সেটা বাস্তবে 
তেমন গুরুত্বের বিষয় হয়ে ওঠে না আদপেই ।

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

গন্ধ

চাহিদা

বৃথা

বস্তুবাদের সীমা

একটা যুগ তেমনও ছিল ।

সুখের অলীক স্বপ্নে মশগুল হতে
শরীরের উসকে দেওয়ারা তখনো 
আজকেরই মত তথাগত ছিল ।

প্রাণে তবু থামাতে পারেনি উত্তরণ,
সুদীর্ঘ অনাহার, বছরের পর বছর ধরে ।
সৃষ্টি চিনে নিতো ঔজ্জ্বল্যের উৎস
প্রতিবার, অধিকতর ভালবাসার সেবায় ।

'অমোঘ-উষ্ণতার' সে বীর অবিরামের কালে
অপ্রাপ্তিরা তাই পরাণের আঁতুর-ঘরে
জননী হতে পারেনি, সফল হারে,
জারজ কার্পণ্যদের 
দীর্ঘশ্বাস বাড়ানো হতাশার ।

বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

আসছি

রোদ্দুর, আজ, খুঁজে পায়নি তেজ 
সেই সকাল থেকেই ।
শিরশিরে, শীতল হাওয়া সেঁধাতে চাইছে
গলার ফাঁক খুঁজে, সোজা বুকের ভিতরে
এবারের শীতে এই প্রথমবার ।

এত সহজে ছেড়ে দেবে তাকে অধিকার ?
আড়াল দেবে না সঘন উষ্ণতার ?
আসবে না ছুটে প্রবল প্রতিরোধে 
কেড়ে নিতে এমতি সহসা অনধিকার ?
 
ঢাকবে না আদরের সম্বোধনে
তুমুল আগ্রহে প্রদ্যুম্ন-পরিহার,
হাতে হাত আঁকড়ে পথ চলায়
আর অবিশ্রান্ত গল্পবলায়,
দুপুরের গড়ের মাঠে
বয়ে যাওয়া বেলার খেয়াল ভুলে, 
আবার এবং অবধারিত বারংবার ?

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

অনর্গল হাসতে জানা

"সব্বাইকে বুঝতেই হবে" -
তেমন বাধ্যবাধকতা যদিও নেই,
এ ধরায় সব ভোগ্যই কিন্তু
চুষে অথবা 
চেটে খাওয়ার যোগ্য নয় ।
কিছু পরিবেশন 
ফুলেল সুরভি হতে পারলে বর্তে যায় ।

প্রতিটি শিল্প তেমনই সুমিষ্ট পদ ।
শৈল্পিক হওয়ার অবধারিত কারণে
ভালবাসাকে যেমন,
একবার ছুঁয়ে দেওয়ার পরেই
ধীরে ধীরে বাসি হয়ে গিয়ে
আয়ু তার অবশ্যম্ভাবী কমতেই হয়,
পড়ে ফেলা বই এর মত, 
অতঃপর, পরশের অবচেতন অযতনে
ও সচেতন বেনিয়মে
তিলে তিলে বাধ্য ম্লান হওয়ায় ।

শতকরা নিরানব্বই জন মানুষ
এই ভুলটি ক'রেই থাকে,
চট ক'রে মুনাফা হাতিয়ে নেওয়ার লোভে, 
দৌড়ে গিয়ে ফুল চিবিয়ে খেয়ে ফেলে,
অনর্গল নূতন কুকর্মে ফাঁসতে থাকায়
অবশেষে নিজেকে বারেবারে ঠকায় ।

অথচ, আকর্ষণের বর্ধিষ্ণু উষ্ণতাটুকু
স্বেচ্ছার ন্যূনতম দূরত্বে, 
সযতনে রক্ষা করে গেলে,
সুদীর্ঘদিন 
পাগল-করা ভালবাসায় 
উদ্বেল হয়ে থাকতে পারার 
সঘন সুখকে, 
তারিয়ে-তারিয়ে চাখতে পারার
প্রতিযোগী পরম্পরায়
পরস্পরকে নিংড়ে উপভোগ করা
দিব্যি জায়েজ হয় ।

ফুলেল সুগন্ধদের এমন প্রতিটি মজা
আলাদা আলাদা ক'রে, 
বুক ভরে 
অন্তরে গ্রহণ করতে আগ্রহী হ'লে,
খুব বেশি না হলেও হবে,
তবে, যৎসামান্য রবীন্দ্র-রুচির সূক্ষ্মতরতা
আপন আন্তর সহজিয়ায় না কুলালেও
অপর উপায় যে আছে আর, এমনও নয় ।
.