রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

বিজয়া

আচমকা অবসর, জীবনে কখনো 
শর হয়ে ধেয়ে আসে ।
বুক হতে ছলকে ওঠা রক্তকে 
প্রতিস্থাপিত করতে থাকে 
ক্রমাগত অশ্রুধারা ।

বেজে চলে একটানা মিষ্টি সুর, অথচ
কেউ তখন আর নেই পাশে 
শুদ্ধ পরাজয় ছাড়া ।

চাঁদ-সদাগরের মত 
ধরা পড়ে মুখ ফেরাতে হতেই
রজনীগন্ধারা তার করতলে, আনমনে,
একে-একে হাতে-হাত-ধরে 
কখন যে বরণ-মালা হয়ে গেছে,
হেরেছে সে যখন গোহারা
কোনও প্রকার প্রতিরোধের সুযোগ ছাড়া
এবং তিক্ত অনভ্যাসে ।

একদিন ভাসা-ভাসা আত্মবিশ্বাসে 
পিছনে ছেড়ে ফেলে রেখে 
সামনে এগোনোর অবৈধ তাড়া,
অবধারিত করেছে 
আজকে বাধ্য নিজের মুখোমুখি হারা
পরমার একনিষ্ঠ ভালবাসার কাছে ।

মানুষ কি সখ ক'রে হেরে যেতে ভালবাসে ?

নীচেরওয়ালা