মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

আশীর্বাদ

রাজনীতি, ধর্ম, - প্রভৃতি
প্রভূত ভেদনীতির 
অভিশাপ করে পার
মানুষ ফিরছে আবার
হাত ধরাধরি ক'রে
মানবিক সহমর্মিতার ঘরে !

প্রকৃতিও জাগতে চেয়ে
শ্বাসের বাতাস ফিরে পেয়ে
পাখিদের হাত ধরে
ফিরছে জীবনের পারে
সুদূর অতীত-সম 
নিরুপম উত্তরে !

খোলা আকাশ

দরদের সার্থক পরিভাষা -
মানুষের বুক হতে
যখন তখন উথলে ওঠা
আ মরি ভালবাসা !

আখেরে ভালোর বাসা বলেই
কত না নূতন আখরে
সুন্দরকে প্রকাশ তার, আর
শুদ্ধ আনন্দে দরাজ হাসা !

সবুজের সে উত্তাল জোয়ার 
ডাকবেই ডাকবে নতুন ফলন,
আমূল পাল্টে দেবে অন্তরে
কি জানি কেমন বরে,

থামিয়ে - যতই না যেথা
অসহায় ক্ষয়ে শুকিয়ে আসা !
.

.