কিছু মানুষ আসে দিনের আলোতে
আর কিছু আগমন ঘটে ভরা জোছনায় !
হৃদয়-তন্ত্রী স্বাতন্ত্রে বেজে ওঠে তারই মাঝে ।
বিরল অবসরে
বিশেষ কাউকে দূরভাষে ধরে
বলতে পরাণ চায়
"যা দিয়েছিলে, খরচ হতে হতে
সময়ের তালে একদিন ফুরিয়ে এলে,
মানুষ বেচারা তখন কি আর করে ?
অমূল্য অপেক্ষারা, অবশেষে ধৈর্য-শেষে,
তড়িঘড়ি উঠে পড়ে
পরিধান পাল্টে নিতে চায়
যেই না তিক্ত উপেক্ষায়,
ঠিক তখনই
তোমার আঁখি-সরসিজে
ফের পরম নিশ্চিন্তির বাসায়
থাকে ফেরার বাকি আমার
কোনও এক গহন অবসরের
বিহগ-উদযাপনে,
তোমারই পছন্দের দামালপনার
অপর্যাপ্ত অবেলায়" ।