মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

অবগতি

যে কোনও বাঞ্ছিত সুখ
পেয়ে, পুরোনো হ'তে-হ'তে,
একদিন বিস্বাদ ঠেকে
বঞ্চনার তিক্ততাকে ডাকে
চির-অকৃতজ্ঞ
অভ্যাস বাবাজির ফাঁদে পড়ে ।

সাময়িক রোমাঞ্চের চাহিদা
যদি তথাপি না মরে,
সুখের সখ পূরণের সামর্থ
বাধ্য ফুরিয়ে এলে
তখন কোন পানে যাবি আর
নূতন ক'রে, ওরে বাবা হ'রে ?