বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

সৃষ্টি ও সম্ভোগ

'কাউকে ভালবাসি',
তার মানে এই নয় যে -
আমাকে তাকে তখনই
জিভ দিয়ে ছুঁতে হবে,
চেটে-পুটে খেতে হবে,
আশ মিটিয়ে খেয়ে
তৃপ্তির ঢেকুর তুলতে হবে ।
দীর্ঘদিন প্রচেষ্টার পরেও
কিছুতেই না খেতে দিলে 
ওমনি চুটিয়ে গালাগালি 
আর অভিশাপ দিতে হবে ।

'ভালবাসি' মানে -
যে পৃথক কারণে
বিশেষ শ্রদ্ধা করি,
সেই কারণটিকে
তার মধ্যে দেখে, 
সংবেদনে শিখে,
আপন চরিত্রে
নব-অঙ্কুরোদগমের
সবিশেষ যত্ন নিতে হবে ।

গুণটি 
পূর্ণরূপে অর্জিত হলে
মানুষটিকে 
আপন পুণ্যফলে
স্থায়ীরূপে পাওয়া হবে ।
.