রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্বচ্ছতা

ভুল দিশায় বীর-দর্পে বেড়ে গেলে
শেষটি অবশ্যই অবশ অনুশোচনা ।
এতটা গুলিয়ে ফেললে
আর খুব কিছু করারও থাকে না,
'স্বাধীনতা' আর 'স্বেচ্ছাচারিতা'
বড্ড বেশিই আলাদা আজও কিনা !

একথাও যদি বুঝিয়ে বলতে হয় যে
" 'সংযম' আর 'স্বাধীনতা'
পরষ্পরের সমানুপাতিক"
তারপরে আর আগ্রহ সহকারে
কাছে টেনে, 
গল্প করার মজাই থাকে না ।
.

As You Sow

Everybody, on earth, is more or less, a victim of contradictory decisions. Its because of a constant fight between the two drivers of life.

One is 'Rational Purpose' that tries to take life along the road to growth and prosperity. It invites challenges against apparently impossible targets. Time, thus, starts silently converting into higher efficiencies and aptitudes and successes start making life more and more bright and energetic.

The other is the 'Instinct' that tries to take life mechanically along the comfort zones of several bitten tracks of temporary pleasure, derived from mere consumption. All temporary pleasures end fast. Life, therefore, alternately stagnates and finally meets frustrations of various form.

Man, though, can't survive without a minimum amount of consumption, yet everybody always has two drivers of life, eagerly waiting. Everybody can independently decide whom to let drive when and how far. 

Life is merciless. It never provides you a single thing that you never deserved.

শনিবার, ৩০ জুলাই, ২০২২

রস

বেশি লোভ দেখালে,
একদিন হাত ধরে টানতে টানতে
আরও ঘন সবুজে নিয়ে যাব
অচেনা হেতালের ঝাড়ে,
যেখানে মানুষের উচ্চতাকে 
অনায়াসে লুকিয়ে নেয় 
ম্যানগ্রোভের অপেক্ষারত আড়াল !

তারপরে, সবচেয়ে কাছে থেকে,
আশ মিটিয়ে
সুন্দরবনের বাঘ দেখাবো ।

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

হিপ-হিপ-হুররে

এজনমে বহু ফলস স্টার্ট হয়ে গেল ।
পরেরবার এ ভুল আর করবো না ।

দুজনেই তীব্রতম স্বাধীনচেতা হব ।
তোমার প্রফেশন তোমার
আর আমারটা আমার ।
যে যার প্রফেশনে 
অবিসংবাদিত সেরা হব ।
লড়াই যত কঠিন হতে হয়
জয়ের স্বাদ হয় ততোধিক মধুর ।

কাজের জগতে
কোনদিন তুমি জিতবে, কখনো আমি ।
যে কোনও একজন জিতলে
তবেই আসবে 
উদযাপনে সহযোগের রাত ।

দৃষ্টিতে দৃষ্টির চকমকি ঠুকে
অন্ধকারে আগুন জ্বালাবো ।
শিখা লেলিহান হলে 
মুখোমুখি বসে 
সেঁকবো রেওয়াজি মাংস
দীর্ঘক্ষণ ধৈর্য ধরে ।
সুসিদ্ধ হয়ে, প্রস্তুত হয়ে এলে,
ঝাঁপিয়ে পড়বো পরষ্পরের উপর -
নিংড়ে, ছিঁড়ে খেতে প্রবলতম সুখ ।

আমার জেতার দিনে
মন্থনের যাবতীয় দায় একা তোমার
আর তোমার জয়ের দিনে আমার ।
খেতে-খাওয়াতে থেকে
লালায় নির্লজ্জ সর্বত্র মেখে
দুজনে অবিচ্ছিন্ন ভেসে যাব 
কালাঙ্গার ডাকে উত্যুঙ্গ জোছনায় ।

তবে, সে শুধুমাত্র উৎকর্ষের পূর্ব-শর্তে,
যোগ্যতা - গরবকে পুরস্কারে দিলে ।
এছাড়া আর একটি দিনও না ।
বাঁচতে হলে, 
বাঁচবো সম্রাটের বিরল আভিজাত্যে ।
দরিদ্র রুচিতে
অকারণে উৎসব ভিক্ষা করবো না ।

কি ? মানবে তো ? তাহলে হাত ধর । 
বল, কিছুতেই দারিদ্রের কাছে হারবো না !

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

সৃষ্টি ও সম্ভোগ

'কাউকে ভালবাসি',
তার মানে এই নয় যে -
আমাকে তাকে তখনই
জিভ দিয়ে ছুঁতে হবে,
চেটে-পুটে খেতে হবে,
আশ মিটিয়ে খেয়ে
তৃপ্তির ঢেকুর তুলতে হবে ।
দীর্ঘদিন প্রচেষ্টার পরেও
কিছুতেই না খেতে দিলে 
ওমনি চুটিয়ে গালাগালি 
আর অভিশাপ দিতে হবে ।

'ভালবাসি' মানে -
যে পৃথক কারণে
বিশেষ শ্রদ্ধা করি,
সেই কারণটিকে
তার মধ্যে দেখে, 
সংবেদনে শিখে,
আপন চরিত্রে
নব-অঙ্কুরোদগমের
সবিশেষ যত্ন নিতে হবে ।

গুণটি 
পূর্ণরূপে অর্জিত হলে
মানুষটিকে 
আপন পুণ্যফলে
স্থায়ীরূপে পাওয়া হবে ।
.

বুধবার, ২৭ জুলাই, ২০২২

ভ্রম

যুক্তিবাদ - অশ্রদ্ধা নয় ।
যতই বিখ্যাত 
ও প্রতিষ্ঠিত হও না কেন,
কোথাওই যদি নিয়ম করে
মাথা না নোয়াতে পার গভীর শ্রদ্ধায়,
একটিও তেমন আধার যদি
অবশিষ্ট না থাকে সঞ্চয়ে আর,
তবে সামনে কিন্তু সমূহ বিপদ আছে।

তোমাকে খরস্রোতা দেখতে
অনেক বেশি ভাল লাগে ।
হতেই পারে, আর দশ জনের মত
তুমি খুব সাধারণ নয় ।
অথচ, সেই তোমারই মধ্যে
যখন মৃত্যুভয়,
যখন তীব্র অনিশ্চয়তায়
তোমার স্বাধীনচেতা স্বভাবের
বাধ্য ভরাডুবি হতে হয়
নিছকই অগভীর কূপে,
যখন তোমাকে, কেমন যেন 
অনভিজাত মনে হতে থাকে,
তখন কিন্তু বেশ খারাপও লাগে ।

পার্থিব পিতৃ-বীর্যে শুধু নয়,
দিব্য কোনও ঔরসে 
এ জগতে মানব-জন্ম সম্ভব হয়,
- একথা মেনে নিয়ে
সে অদৃশ্যের পদতলে
মাথা, সামান্য হলেও,
একান্তে নত করতে অভ্যস্ত হলে,
অহমিকার 
কঠিন আবরণটি ভেঙে গিয়ে, 
জীবন নিয়ে খেলার নিয়মটি 
অগোচরে পাল্টে যেতে পায় ।

বিশ্বাসের স্বয়ংক্রিয় আভিজাত্যে
ও আশীর্বাদে
বাড়তে চায় শান্তি, প্রেম আর আনন্দ 
অপ্রত্যাশিত হারে ।
বাইরের অলীক আরাধ্য নয়,
আপন বিশ্বাসটি, অবাক ক'রে,
নিজেই ঈশ্বর হয়ে অন্তরে বাস করে
আগলে রেখে, মাতৃদুগ্ধ দেয় ।
আত্মবিশ্বাস যোগায় প্রতিটি অভাবে ।

ঠিক তখনই 
যাপনে ফের অবিশ্রান্ত মধু ঝরে ।
অহরহ অকারণ দুশ্চিন্তার থেকে 
সার্থক মুক্তি, না চাইতেই, লভ্য হয় ।

সোমবার, ২৫ জুলাই, ২০২২

অভিমুখ

ভালবাসার নিজের অভিমুখ 
একটি নয়, অভিমুখ দুটি । 
এরা একে অপরের বিপরীত প্রকৃতির ।

পাওয়া অভিমুখী ভালবাসা 
আপন আত্মকেন্দ্রিকতার সংকীর্ণ কূপে
আটকেই পড়ে । সে মূলতঃ কৃপণ । 
তাই একা হয়ে যাওয়া বাধ্য নিয়তি তার ।

দেওয়া অভিমুখী ভালবাসা 
দিয়ে ভুলে গিয়ে মহানন্দে থাকে । 
নিত্য নূতন গ্রাহকের ভীড়ে 
অকৃপণের 
একা হয়ে যাওয়ার সুযোগ কোথায় ?

দেনা-পাওনার অবিরত দড়ি টানাটানির
বেনিয়া জগতে 
ভালবাসার অভিমুখটি 
নিশ্চিতরূপে 
আপন আপন ভাগ্য গড়ে দেয় ।

রবিবার, ২৪ জুলাই, ২০২২

"আশ মিটালে ফেরে না কেহ"

তোমাকে বলা হয়নি যেকথা -

এই যে আমি, সুযোগ পেলেই, 
আর সব কাজ ফেলে, তোমার দিকে
একটা ক'রে কবিতা ছুঁড়ে দিই,
তারপরেই তুমিও আমার দিকে দুটো,
তারপর আমি তোমার দিকে আড়াইটে,
এর বেশি আর খুব অন্য কিছু 
মনে হয় নতুন করে ঘটবে না ।
অথচ এভাবেই দিনে দিনে
আমদের বাড়বে চুলে পাক,
দেখতে দেখতে ক্রমশঃ বুড়ো হয়ে যাব ।

তবে মজার ব্যপার কি জানো ?
'শয়ন-স্বপন জনিত' কষ-স্বাদের নেশা
আকাঙ্খাকে 
বিরহে বিকলাঙ্গ না করে দিলে,
হৃদয়ে যৌবনের আয়ু অফুরাণ
আর পরাণে পাক না ধরলে
উৎসাহে কোনও 
ঘাটতির প্রকোপও চোখে পড়বে না ।

মন-মরা হয়ে, 'না-মরে' বেঁচে থাকারা
গোল্লায় যাক - যে যার মত ।
যৌবনের ওপারে, মরার আগে
যে চাহিদা মরে না
সে হলো - তারপরেও ভাল থাকতে চাওয়া ।

ফুরফুরে ডানার সহজ উড়ানে, 
মিলিয়ে নিও,
বছরভরের রঙবেরঙের দোল-উৎসবে
একে অপরের পানে 
সেদিনও অবিরাম
সুযোগ পেলেই
আনন্দে ভেজা অপরাজিতা ভালবাসা 
ছুঁড়তে থেকে যাব উজ্জ্বল হাসি ভরে ।
ভাল থাকতে কে আর কম করে চায় ?

বুধবার, ২০ জুলাই, ২০২২

The Enemy

Identify it first. Your worst enemy is never outside. The treachery occurs through the unconscious wastage of your unidentified fortunes, offered by your own time of life.

Consciousness is possible only for them, who can successfully maintain their right to freedom, all the time, for the  self-composed heaven, by dint of peace, love and joy, achieved through inner detachment to all kind of obsessive engagements formed by the subconscious-cum-instinct of unaware people.

Depth becomes your personal right while widths always remain second hand loans that you have to repay. One must concentrate on seeking for further depth of one's own perception and never on running after the ceaseless variety of colours of the width.

Consciousness has no connection with idleness. Its rather connected to unabated completion of series of tasks leading to further empowerment, that is required for attaining the eligibility for further higher level tasks.

When you can conceive it as a whole, you discover that all prayers, worships, whatever, lead to this cream thing only, called Consciousness.

রবিবার, ১৭ জুলাই, ২০২২

কৃষ্ণকলি

আলকাতরায় মাজা নিকষ কালো রঙ,
সেও মাসের পর মাস
রোদে পুড়ে, জলে ভিজে
একটু একটু করে 
চাকচিক্যের গাঢ়ত্ব হারায় ।

মাঝির আকালের কাল ।
সোহাগ দিয়ে ঠেলে ঠেলে
হড়কে জলে নামিয়ে নিয়ে,
এবার বানভাসির পানে 
বেয়ে চলার মত মরদের আর দেখা নেই ।
না-শোনা
"আয়, উজানে নে" আর্ত-চিৎকার-রা
দীর্ঘদিন-যাবৎ বঞ্চিত 
ঢেউয়ের তালে পাল তোলা
আকাঙ্খিত সুতীব্র শীৎকার থেকে ।

নৌকার ব্যাকুল বিহান
বছরভর ভাটিয়ালির অভাবে
সময়কে মরীয়া যুঝতে থেকে,
নদীর পারের নির্মম নিঃসঙ্গতায়
শেষ অবধি
একবারও জলেই নামতে না পেরে,
একতরফা শুধু আরও স্থবির, ভঙ্গুর
আর ক্রমশঃ নেড়া হয়ে যেতে থাকে ।

কে দেবে দুধে-গোলা আঁশটে মধু
প্রাণদায়ী সুচিকিৎসায় ঢেলে
বাধ্য শুকাতে থাকা কাঠের 
ক্রমশঃ বেঁকে যেতে থাকা ফাঁকে ?

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

পরীক্ষা প্রার্থনীয়

কামনা তীব্র হলে নয়,
তোমাকে কেউ যদি 
একাগ্র চিত্তে, গভীর ভাবে ভালোবাসে,
তবে, তুমি না চাইলেও, কারণে-অকারণে
তার চিন্তা, তার স্বপ্ন, তার অনুভবের তীব্রতা
তোমাকে বারংবার আচ্ছন্ন করতে বাধ্য ।

তুমি মুক্তি খুঁজলেও,
কোনও না কোনও উপায়ে
তোমারই তরঙ্গদৈর্ঘ্যে
সে, শেষ অবধি, 
সফলরূপে সংযোগ স্থাপন করে ফেলবেই
তোমার সাথে,
যখন তারই ইচ্ছানুসারে
তার চিন্তার অনুনাদে
বাধ্য তরঙ্গায়িত হতে থাকবে তুমি ।
কিছু কিছু মা-রা এভাবে হামেশাই বুঝে ফেলে
সন্তানের অবস্থা ও অবস্থান দূর থেকে ।
সন্তানের অনুভবে পৌঁছে যায়
মায়ের সময়োচিত সাবধান-বানী ।
হালকা ভাবে দেখলে
আমরা একে টেলিপ্যাথি বলি ।

তা ব'লে, নিছক তরল আবেগে
কল্পনার মায়াজাল আজীবন বুনে গেলেও
তেমনটা হবে না অবশ্য ।
অলীক কল্পনা আর 
বাস্তবকে অবিকল অনুভবের তফাৎ 
ঠিকঠাক বোঝার ও ধারণের যোগ্য মানুষ
যদিও চিরকালই বেশ কম এ ধরণীতে ।

Result Orientation

A man is known
By the habits he keeps !
An attractive personality
Is formed by interesting habits.

Fix the purpose and
Stop seeking short-cuts.
Plan the schedule to attain.
Be enough disciplined
To work hard on it
Through regular repetitions.

Be generous too
To give a smile
To every completion.

Any new habit 
Takes a continuous practice
Of sixty six days
To form
And your possibilities of growth
Are ever-infinite.

সোমবার, ১১ জুলাই, ২০২২

প্রবাহ

কেউ কেউ খালি অনবরত 
সামনে এগিয়ে যায়,
কেউ পিছনে অপেক্ষায় রয়ে গেলেও
মোটেই থামতে জানে না ।
অবন্তিকার পিঠে-পুলি-রা
তাকে সযতনে এড়িয়ে চলে,
কারণ তারা জানে - কখনো কখনো
তাকে এড়িয়ে চলার নাম বিচক্ষণতা
যার কোথাও ছায়া পড়ে না ।
গোল গোল মিষ্টিরা 
যা অনায়াসে বুঝে ফেলে,
দেখনদার কাবাব-রা 
লা-জবাব স্বাদের হলেও
সেকথা মোটেও ধরতে পারে না ।

শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিবাদ

স্রষ্টা বলেন "ঠিক করে ভেবে বল -
পরাণ ছাড়া কেবল শরীর পেলে 
বাজবে সুরে আপন বীণা ?"

নারী বলে "ওসব তত্ত্বকথা বুঝি না । 
সংসারে যদিও ভালবাসার দীর্ঘ চাষ,
তবু, পরে কি হবে - ভুলেও ভাবি না ।

যার কাছে উজাড় করেছি মনপ্রাণ
জমিয়েছি এ যাবৎ প্রেমের দেনা, 
তার লুটেরা পৌরুষের 
সঘন আগ্রাসনের ব্যাকুল সমীপে
নিজেকে পূর্ণ-নিঃস্ব করে
এ তনুর উপর্যুপরি বাধ্য সমর্পণ বিনা
আমাকে এ ধরায় 
সংসার করার সাঁড়াশি-দায়ে
আরও দীর্ঘ অবসাদ-যাপন
নতুন ক'রে আর চাইতে বলো না ।

হে লাঙল ! হে স্বপ্নের সোনার লাঙল !
মেরে ফেলো পুরানো যাকিছু আমার
তোমার ঘাতক আঘাতের তীব্রতায় ।
নির্বিবাদে চষে ফেল আমাকে !
তবেই উৎসারিত হব উজ্জ্বলতর আমি ।
আমাতে বোনো সুখের নতুন নতুন চারা ।
ফোটাও রঙ-বেরঙের সুগন্ধী ফুল ।
এর অধিক আর কিচ্ছুটি জানি না ।
.

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

গাড়ি

"তুমি, আমি এবং প্রতিবার
ক্রমশঃ দ্রুততরতায় কম্পনরত শয্যাখানি"
এই স্থিতির বাইরেও স্বপ্ন দেখতে
এজনমেই শিখতে হয় গো, নারী ।

সুন্দর বাস করে সম্ভাব্যের-রূপে
পরাণের নিভৃত কোটরে ।
পরাণ উদ্যমকে অপ্রতিহত পায়
তাকে বাস্তব রূপ দিতে
কেবলমাত্র গতির হাতছানিতে ।

কত-কত "তুমি-আমি" 
আর "আমি-তুমি-জনিত" সাময়িক স্থিতিরা
হারিয়ে গেছে মহাকালের গর্ভে
কেউ খবর রাখেনি তার ।
সুখলোভী অবিবেচকতার নেশায়
একবার দাঁড়িয়ে-পড়লে 
সুযোগ যাবে চলে,
অতঃপর, বিচ্ছিন্নতার অমোঘে 
দিশাকে আটকে দেবে দ্বারী ।
পথ বহুদূর এখনো বাকি ।

সহবাসে গতি নয়, পাশাপাশি
গতির ভেলায় নিরুদ্বিগ্ন ভাসতে চেয়ে
শ্বাসে নিরন্তর শুদ্ধ আনন্দের সুবাস
মানবজীবনের অগ্রগামিতায় অধিক দরকারী ।

মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

কর্ম-বোধ

অনলস-রা চিরটাকাল প্রবুদ্ধতর প্রজাতি ।

এদের মধ্যে একটা বড় অংশের, ব্রাহ্মমুহূর্তের সফল ব্যবহারে, কিরূপে আপন প্রত্যুৎপন্নমতিত্বকে অবিশ্বাস্য উচ্চতায় তুলে নিতে পারা যায়, সে রহস্য তারা অবগত থাকে । 

এরা অনেক বেশি সময় পায় প্রতিবার সময় শেষ হওয়ার আগে । ফলতঃ এরা, সাধারণ দৈনন্দিনে, অন্যদের থেকে দুই থেকে কুড়ি গুণ অধিক সুযোগের নিয়মিত সদ্ব্যবহারের সুবাদে, জীবনে অপরদের তুলনায় অনেক বেশি দ্রুততার সাথে লক্ষ্যের পথে নিজেকে ধাবিত করতে সক্ষম হয় । 

সাফল্য এদেরই চুম্বন করতে সুনিবিড় অপেক্ষায় থাকে ।
.

সোমবার, ৪ জুলাই, ২০২২

আইফোন

একটিই মাত্র আধ-খাওয়া আপেল

সেই কবে
সেদিন সামান্য আগে
হাতে পেয়ে যাওয়ার সুবাদে

রসিকা ইভ আজও বুঝি
পৃথিবীর তাবড় আদমদের
ছলকে ওঠা আপেলদের ইশারায়
বল-না-বল টেনে রেখে
এমনটা নাকে দড়ি দিয়ে ঘোরাবে ?

শনিবার, ২ জুলাই, ২০২২

Second Category

Pursuing short-term gains
Often proves you
Cheap, rejectable and
Eventually uninteresting,
Cause, in your frolicking debaucheries 
What you surely lack 
Is sheer dignity and inner aesthetics.

It confirms lack of sanctity
In your value system,
While, mere compromises 
Inevitably take charge 
Of your prescribed destiny.

You may confuse others
Temporarily
By your wistful masks,
But in the long run
You will fail to hide the fact
That, you never had required strength
In your spine, to belong in reality
To the enviable first category.