মেনে নাও
যে নিজের বর্তমানকে
আজই ভাঙতে পারে না,
তার পক্ষে নিজেকে, ভবিষ্যতে,
নতুনরূপে গড়া সম্ভব নয়।
স্বপ্ন - প্রতিটি মানুষ কমবেশি দেখে।
মিষ্টি ইচ্ছারা রোজ জন্ম নেয়
মানুষের কোমল অন্তরে।
বুদ্ধি ও কল্পনাশক্তির অভাব ছিল
এমনও হয়তো নয়।
তবু মানুষ, সময় নামক
জীবনের অবিরত, ফুরন্ত সুযোগকে
কাজে লাগাতে পারে না ব'লে
সম্ভাবনাদের হারাতে থাকে রোজ
আর অসহায়ভাবে একটু একটু করে
ক্রমশ পৌঁছে যায়
বার্ধক্যের অবধারিত দ্বারে।
যে অদম্য জেদ ও দূরদর্শিতা
কর্মজগতে
অপ্রতিরোধ্যরূপে প্রযুক্ত হলে,
বাস্তবের নির্মমতার
প্রতিটি শেষ সীমাকে,
তথা, আপন ভাগ্যের অচলায়তনকে,
একে একে, ভেঙেচুরে
নূতন আকার আকার দিতে পারতো,
এলন মাস্ক, বিল গেটস,
স্টিভ জোবস বা লায়নেল মেসির মত,
মানসিক শক্তির সেই উচ্চতা
সাধারণ মানুষের অর্জনে নেই।