রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

সন্ধিক্ষণ

তোমাকে, তাব'লে, বলিনি কখনো

হঠাৎ ভালবাসার
প্রবল বরষণ ঢেলে গেলে,
কুঁড়ির - শেষ অবধি চিরে
ফেটে পড়ার কষ্টের অনুভবে
বাধ্য মূক হয়ে যাই !

রবি ঠাকুরের গান মনে পড়ে
বড্ড বেশি ক'রে !

তাকিয়ে তাকিয়ে দেখি
ফুলের সুন্দরে - লাবন্য যোগে
ফুটে ওঠার ভরন্তে
সে বিষ্ময়কর রূপ-মঞ্জরীর দোলা !

আর ভরে যাই অরূপ কৃতজ্ঞতায় !
স্রষ্টা চেয়েছিলেন ব'লে
অমানিশার স্তব্ধতা পেরিয়ে
কাছে, অথচ সুদূরে কোথাও
আরও একটি
সুবাসিত ভোর মুকুলিত হতে হয় 

আলোকের ঝরণাধারে !
.
.