নারী যবে বলে " এত লান্ছনা গালাগালি
অপমান , তবু কেন যে শুধু তোমায় ভালোবাসি ! "
যেদিন পুরুষের ভাগে সব কথা শেষ ,
এমনকি দীর্ঘশ্বাস ,
অবশিষ্ট যেদিন অসহায় ,
দিতে চেয়ে না পারার
নির্মোক নীল যন্ত্রণার
শুষ্ক অব্যক্ত চিত্তে
এক একাকী নিরন্তর যাপন !
- জীবন কি তাকেও রঙ্গভরে
ভালোবাসা নামে ডাকে ?
-------------------------------
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন