বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

প্রবাহমান

"জীবনকে 
অভিনয় ছুঁতে পারবে না কখনো"
এমন ধনুকভাঙ্গা পণের মধ্যে
লুকিয়ে থাকতে পারে আত্মসম্ভ্রমের 
এক অভিমানী আভিজাত্য,
ব্যক্তি-বিশেষে 
রুচিতে স্বাতন্ত্রের অধিকারে ।

তাব'লে, 
সে কোনও অহমিকা নাও হতে পারে

আর অহমিকা সত্যিই যদি না হয়,
যে মানুষটি হুবহু তারই মত নয়,
তেমন কারও 
অপরাপর গুণকে শ্রদ্ধা করে
তাকে ভালবাসতে না পারার
যথোচিত কারণ থাকে না কোনো ।

ভালবাসার 
শক্তপোক্ত বাসাটি লুকিয়ে থাকে
প্রতিবার বাঁধ ভেঙে ভাসিয়ে নেওয়ায় ।
বাধাতে আটকে পড়ায় ভালবাসার সায় ?
তেমন কি কোনও মতে হয় ?
হয়েছে কখনো ?
.
https://youtu.be/pQnUQnrbjsI
.