কি পাই, কি পাই, - অপেক্ষারা
ভিখারি করেছে শুধু - আমাদের
অবিরত অভাববোধের ভারে !
তোমাকে বসিয়ে রেখেছে পথের ধারে
আমারও তৎসম শূন্যতা, বক্ষে,
উদর-প্রান্তে, অধর-প্রান্তরে !
পরকে দোষী করে
বৃথাই পার পেতে চাওয়া বারেবার
ব্যর্থ অভিনয়ের দ্বারে !
পৃথিবীতে দুর্বলই নিয়মানুসারে হারে !
ভরসা যদি পারো, তবে হাত ধর !
চল, আমরা উঠে দাঁড়াই আবার
আপনহিতকরে, ভিক্ষুক চাহিদাদের
অদূর সীমাটি পার করে
অর্জনের নিষ্ঠাশীল দ্যোতনায়
কষ্টকে স্বেচ্ছার আমন্ত্রণ-ঔদ্ধত্ব্যে,
পাওয়াকে নিশ্চিত করার দুর্লভ নিয়ন্ত্রণ
সার্থক শিকারে,
সুন্দরকে
নিরন্তর করার অকৃত্রিম শপথে,
ঊর্ধ্বচেতার আত্মবিশ্বাসী অট্টহাস্যে
আজন্ম অধিকারে !
বন্ধ্যা সৌজন্য-মাত্র ছেড়ে
চল, ভালকে প্রবলতর ভালবাসতে
নূতন করে শিখি - পরাণ ভরে !
.