শনিবার, ২৯ জুন, ২০১৯

বাঁচতে চাওয়া

ব্যতিক্রম - নিয়ম যদিও নয়

কিছু কিছু মানুষের শরীরে, মনে,

আজীবন মেদ জমতে দেখা গেল না ৷

"রোলিং স্টোন গ্যাদারস নো মস"

- ঐ যেমন বলে না !


তেমন মানুষ গুলো গতি কমাতে হবে বলে

ঝামেলা কখনো খুব বেশি নিলো না !

ভালবাসাগুলোও, ফলতঃ বেশিরভাগ

ওপেন এণ্ডেডই থেকে গেল তাদের !

সম্পর্ক হতে চাইলো না !


এই কয়েকদিনমাত্র আগে

একজন মহিলা কবি স্টেটাসে লিখেছিলেন -

"সম্পর্ক - একদিন ছিল ৷ 

এখন আর একটুও ধার ধারি না !"


নারীরা ভালবেসে ফেললেই

'সম্পর্ক' বলে তাদের !

প্রতিশ্রুতির নিরাপত্তা বিনা

লতারা যে নিষিদ্ধে বৃক্ষকে মানে না !


স্বাধীনচেতা - স্বভাবে বরাবর হলেও

তুমিও মৃদু আপত্তি জানিয়ে ছিলে ৷

নিজে পুরুষ বলে, বুঝতে পারি না -

শুধুমাত্র

বিপরীত 'ক্লোজ এণ্ডেড' নয় বলে,

আর বাকিটা না বলতে পেরে

নিঃশব্দে ডিপ্রেশন কে যুঝে গেছো একা !

হয়তো ওষুধও খুঁজেছো মরীয়া হয়ে

প্রতিটি পার্থিব কোণে

জীবনের অর্থহীনতা চরমে গেলে ৷


ভালবাসি জেনেও, অথচ,

এই সামান্য নির্ভরতাটুকু,

কেন - কে জানে, গনহারে সেবার মত

জনে জনে যোগাতে পারি না !


আজ আমার সকাল থেকেই

মনটা খুব একটা কথা বলতে চাইছে না !

আশেপাশে যত হাসিরা ডাকছে ইতস্তত 

কারোরই উত্তর স্বতঃস্ফূর্তে আসছে না ৷

একটা থমথমে কান্নার

বমি হতে পারা 

গলার কাছে সেই আটকে রয়েই গেল ৷


তোমাকে ডেকে, চাইছিল পরাণ বলে 

কলমে তোমার

একবার আঙুল বুলিয়ে যেও চুলে , আর 

বুঝিয়ে দিও সান্ত্বনার অবশিষ্টে

 -"একে পরমহংসের অপভ্রংশ-রূপ বলে ৷


না না ! ডিপ্রেশন কোনও অর্থেই না !"

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

অর্ধ্ব-শিক্ষিত

যৌনতায় প্রাণীমাত্রে কম-বেশি পারগ ।

ভালবাসা নিত্য পূনর্ণবিকরণ চায় যৌনত্তর হৃদ্যতায় !


কেবল ভরসার অনুভবকে ফিরে পেতে

প্রতিদিন নিয়ম করে, স্তব্ধতার মরমী ক্ষুধায়,

কিছুটা সময় বুকের উপরে

আজও কি আগ্রহের স্বেচ্ছায় থাকা হয় ?


অথবা ঘুম হতে ওঠার পর, সতৃষ্ণ উজাড়ে

প্রাপ্তিতে - একে অপরকে ম্যাসাজ-নামের সুখের আদর ?


হলে ভাল হতো, তবে বাস্তব বাঁচে উপেক্ষায়, - জানি, হায় !

পড়ে থাকা তাই - দায়বদ্ধতা-শূন্য যৌনতার শুষ্ক দায় ।


পরমুখাপেক্ষীর দৃষ্টি জানলা গলে নিঃশব্দে অভিসারে যায় ।

দাম্পত্য যথারীতি হারায় নিবিষ্টতার মখমলি চাদর !

.

.
https://www.youtube.com/watch?v=VAhd2GNf1js

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

লঘুরস

সত্য - অতীব দৃষ্টিকটু হলে সাধারণ মানুষ দ্বিধান্বিত হয় উচ্চারণে, যদিও বোঝে বেশ হাড়ে হাড়েই !


ভারতবর্ষে বামপন্থা, যুক্তিবাদী অবিশ্বাসীর ভড়ং-এ, কেবল হিন্দুদের প্রতি সর্বপ্রকার শত্রুতাকে আপন অস্তিত্বের পুঁজি করে !


আর পরম মমতায় মুসলিম ধর্মের প্রতিটি অন্ধত্ব ও কুকর্মকে চতুর নীরবতা দিয়ে অথবা 'ধর্মের সহিত সম্পর্ক-রহিত কর্ম' আখ্যা দিয়ে, প্রতিবার আড়াল করার চেষ্টা করে !


না, অন্য কোনও সমস্যা নয় !


জনমানসে হাস্যরসটি প্রবল হতে হয়, যখন - বিয়াল্লিশে শূন্য পাওয়া ভ্রান্তনীতির সার্থক প্রমাণে, সংখ্যালঘুরাও আর সকলের সাথে, সমানতালে, ভামপন্থার পশ্চাদ্দেশে সজোরে লাথিটি মারে !


সমবেত "ওরে বাবারে" - কে আর শুনতে না পারে ?


বুধবার, ৫ জুন, ২০১৯

স্নেহাস্পদ

প্রত্যাহার - আধ্যাত্মিকতার অপরিহার্য বেদ !


তাব'লে, সংযম শব্দটি কোন কালে
কবিদের নদী-মাত্রিক কলমের জিভে
মোটেও সুখাদ্য প্রতিপন্ন নয় !

অথচ, একথা শিশুও বোঝে
নিচের ছিদ্র বন্ধ করলে, তবেই,
জলকে বাধ্য বাঁধ টপকাতে
উপর পানে,
কখনো কখনো নাকানিচোবানি খেতে খেতেও,
ক্রমশ, একমাত্র উচ্চতরে উঠতেই হয় !

আর উচ্চতা মানে
এ দুর্লভ মানবজীবনে
সৃষ্টির সুন্দরাহরণ দায়ের নিঃসীমে
প্রাণশক্তির - অবধারিত অধিকতর সঞ্চয় ৷

কবি তুমি, তাই সংযমকে
বরং অমানবিকতায় অনুবাদ কোরো !
এ তেমন কোন দোষের কথাও নয়,
নিছক সংযমীর পাশে - ঘাতক, নিষাদ,
এইসব কালচে রঙের বিশেষণ
অভিমানী অবলীলায় সাজাতেই পারো !

রবিবার, ২ জুন, ২০১৯

ঊর্ধ্বমুখ


বাইরে বিপ্লব - বৃথা স্থায়িত্ব অন্বেষণ করে প্রতিবার,
অবধারিত পরাজয়ে,


অন্তরের সাযুজ্যে অনাবিষ্কৃত যতদিন, জনে জনে,
আপনে - প্রেমের লেনিন !

 

অংশগ্রহণে অপারগ রবিরও অবধি বাধ্য রেখে যাওয়া
সূত্র আর অনুসারী টিকা

 

ইচ্ছার স্বতঃস্ফূর্তে আত্ম-জাগরণ বিনা আকাঙ্ক্ষিত বিপ্লবে

স্রষ্টারও যথা নীরব বীণ ।

.