নারীজনম হলে - স্বভাবে সংযম !
পুরুষের প্রবণতা হতে পার্থক্যে অবস্থিতা !
তবে
ভাল একবার বেসে ফেললেই
ওমনি ফুঁসে উঠলো নদী,
ছিঁড়ে গেল এযাবৎ ঘাটের সাথে
প্রতিটি বাঁধন,
ভেসে চলার নিয়ন্ত্রণ-হীনতায়
সে তখন নিবিড় উন্মাদ
রহস্যময়ী, চির-অপরিচিতা !
বৃক্ষ তাই হতে পারেনি সে -
তার শিকড় - গভীরকে
স্থিরতার মুষ্টিতে কখনো
আঁকড়ে রাখতে পারেনি ব'লে ।
অবশ্য, চায়নিও
সুন্দরতরে সমর্পণ-তৃষায়
স্রষ্টার অলঙ্ঘ্যের বিনীত অনুসরণে
অনাদি অপেক্ষার গর্ভ-কারণে
- যেমনটি লতা !
.