পিছনের দিকে একবার তাকাও !
দেখবে সারা পৃথিবী তোমার অপেক্ষায় আছে ৷
অপেক্ষায় আছে চেনা মানুষেরা
তোমার আর বেশি দূরে এগিয়ে না যাওয়ার,
অপেক্ষায় আছে, এগোতে এগোতে,
অবশেষে থমকে থেমে পড়ার,
হারিয়ে যাও যদি পাছে !
এবার সামনে তাকাও !
পড়ে আছে একা পথ, নতুন আর অচেনা,
দৃষ্টি দূরান্তরে যেতে,
আত্মবিশ্বাসের জোয়ারে মেতে
সুন্দরকে প্রতিবার খুঁজে পেতে
সত্যের নিবিড়তর কাছে ৷
আচ্ছা, বল তো,
রবি এক জীবনে ঠাকুর হতে পেরেছিল
বারংবার থেমে পড়ে বেঁচে ?