দুরন্ত বুদ্ধিদের সচরাচর দেখা মেলে না ।
তারা অধরা রইতে বড্ড ভালবাসে চিরটাকাল ।
ওরা প্রায় মানুষেরই মত ।
যথেষ্ট সতর্ক ও আগ্রহী না হতে পারলে
অভিমান ভাঙানো যায় না ওদের ।
তবে, একবার যদি ধরা দেয়,
তখন সব অসম্ভবদের অকেজো করে দিয়ে
জীবনের প্রতিটি সমস্যার অবাক সমাধান
নির্ভয়ে খুঁজে এনে দেয় ।
খুব বেশী দাবী নয় একটিবারও,
অসামান্য ওরা, ঘূণাক্ষরেও পাত্তা দেয় না
কোনও প্রকার অহমিকাকে,
শুধু সাচ্চা ভালবাসার সহযোগটুকু চায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন