নম্রতা, তোমার আবাস
সর্বদা সুন্দরের পাশাপাশি ।
পৃথিবীশুদ্ধ লোক
আমরা তোমাকেই ভালবাসি ।
নম্রতা, তুমি সেই ঝরণার
অফুরন্ত জল
যে অবগাহন দিতে জানে
ব্যক্তি-নির্বিশেষে, অকৃপণে
আর তরতাজা হয়ে ওঠে
নূতন অভিযানের সাজে
আমাদের ক্লান্ত চরণযুগল ।
নম্রতা, তোমাকে এত
অধিকতর ভালবাসি,
ভাবছি গোটাবো ব্যাগ ।
অনেকের মধ্যে সমস্বরে
সমানতালে খুঁজে পেতে,
আনন্দে হারিয়ে যেতে,
বিশ্বস্ত অহিংসায়
টানটান দেশ
ভূটান ঘুরে আসি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন