বুধবার, ৯ আগস্ট, ২০২৩

কুটিল

অহমিকা 
একটি অপ্রয়োজনীয় কাঠিন্যের খোলস,
নমনীয়তা তার সাময়িক অভিনয়
হতেই পারে, সহজাত আয়ত্বে নয় ।

নমনীয়তা স্বতঃস্ফূর্ত হলে 
প্রয়োজন অনুযায়ী
খাপ খাইয়ে নিতে পারে
যে কোনও পরিস্হিতির সাথে, হাসিমুখে সচেতনতার ধারণে 
আপন লক্ষ্য হতে বিচ্যুত না হয়ে ।

অহমিকা, আপন শোষক প্রবৃত্তিতে,
অভ্যস্ত ক্রূর সমালোচনায়,
সরলতরের প্রতি
যাবতীয় তিক্ততা-জনিত অত্যাচারের কারক ।

তাই তার এ জগতে সর্ববিধ শুভ প্রাপ্য নয় ।
.

কোন মন্তব্য নেই: