শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

সুসময়

কী ভীষণ সাহসী, সরাসরি
এবং মধু-র চেয়ে মধুর আর গাঢ়
আভিজাত্যের রঙ তোমার শব্দ-পরশে ।
পেয়ে, শিউরে উঠে,
বাধ্য হয়ে নির্বাক হয়েছিলাম ।
জীবন হঠাৎ আকর্ষণীয় সাজ ধরতেই পারে,
হৃদয়ের হয় না তথাপি জীবনবীমা ।

তারপরে বিরল অবসরে
স্মৃতির খাতাটি খুলে বসি আজও
আর সমান বিস্ময়ে আস্বাদন করি
সে সুসময়ের বিরল আশীর্বাদে
ভালবাসার অনাবিল পরিসরে
বনেদি পরাণের 
দ্বর্থহীন, স্বভাবসিদ্ধ, উত্যুঙ্গ পরিক্রমা ।

কোন মন্তব্য নেই: