রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সৃজন-বিজন

সহজ সমাধান ভুলে
যেতে হবে
আপোষহীন প্রয়োগে  ।
শুধুমাত্র ইচ্ছার জোরে
সময়ের পেট চিরে
বের করা উজ্জ্বলতর সময়
কোনও এক অন্য বরষায়
তোমাকে নিয়ে যাবে তবে
ভালোর প্রসারণে
অমল অলিন্দের দিশায় ।

অনেকদিন পার হলো ।
পার যদি, স্বপ্নকে
অলীক কল্প-সখে
আর না পুষে রেখে,
স্থায়িত্বে বাস্তবায়িত কর
পাথরে আখর কেটে ।

যে অমূল্য দিনটি আজ
তোমাকে পেরিয়ে যায়,
সে হারায় চিরতরে
তোমার জীবন থেকে ।
রয়ে যাবে চিরটাকাল
কেবল মূল্যহীন নেশায়,
আখেরে, বন্ধ্যা অপেক্ষায় ?
.

কোন মন্তব্য নেই: