বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

অনাগ্রহ-জনিত গ্রহণ

আপন বিশেষ কোনও উচ্চাকাঙ্খা বিনা
যেমন জীবনের দ্রুত এগোনো চলে না,
ঠিক তেমনই, আগ্রহের মিল বিনা 
একটি সম্পর্কও সুন্দরের পানে বাড়ে না ।

আমার আগ্রহ, যেচে
তোমার সাথে ভাগ করে নিতে গিয়ে দেখলাম
তুমি আদপে উৎসাহ দেখালে না ।
অথচ তুমিও চাও, ভালই বুঝি, আমার আগ্রহ
তোমার প্রতি কখনো যেন কমে না ।

একের আগ্রহের ও ভালবাসার বিষয়ে 
প্রিয়জনের ঔৎসুক্যের অভাবে 
প্রথমজন চমকে যেতেই পারে
দীর্ঘ-লালিত ধারণার ভ্রান্তিতে,
সাময়িক রূপে উদভ্রান্তও লাগতে পারে
বিশেষজনকে ঘিরে
আপন আবেগটি ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় ।

মানব-জীবনের অমোঘ অগ্রগতি
অনভিজাত নিস্পৃহতার আগ্রাসনে
তথাপি কদাপি আটকে পড়ে না ।

কোন মন্তব্য নেই: