জীবন এক অপ্রতিহত দরবার ।
কেবল প্রেমিকা রূপে
অন্দরমহলে
আপন একচ্ছত্র অধিকারে আনতে
পুরুষ চেয়েছে তোমাকে নানাভাবে বহুবার ।
আমি চেয়েছি তোমাকে প্রিয়বন্ধু রূপে
খোলা আকাশের নিচে,
যে বন্ধুত্ব দাবী করে না একার অধিকার
কেবল রয়ে যেতে যাচে হাত বাড়ানো দূরে
সুযোগমত সাক্ষী হতে নির্জন অবসরে
যখনই তোমার ফেটে যেতে চায় বুক
জমে ওঠা টুকরো কবিতাদের চাপে,
অথচ তেমন আগ্রহ নেই কারও
সে কথা গুরুত্ব সহকারে শুনবার
ও তৎসহ, অজানিতে হাতে হাত রাখা
ন্যূনতম সহমর্মিতার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন