বুধবার, ২৫ মার্চ, ২০১৫

নারী দিবস...Mar.09, 2015



"আমি অতি সাধারণ ! তেমনই চলব আজীবন
যেমন চালাবে তুমি" - এই বলে, সংস্কার শৃঙ্খলে ঢলে,
মুখ্যতঃ নারী আজো প্রেমিকের দাস হতে যায়
পদতলের দাসী, সম্মানের ভালোবাসা কেমন করে চায় ?


তুমি যদি শিক্ষিত হতে নারী - আত্মমর্যাদাবোধে,
নিতে সমানে সমানে অর্জনের, উপার্জনের অধিকার,
ভালোবাসা শ্রদ্ধা পেত, পূজনীয় হত সম্ভ্রমে
সমাজ পাল্টে যেত শোষণ প্রাপ্য পেত - অনাহার


জীবন বলত হেসে - "নারী-দিবসের নেই দরকার"
-------------------------------------------------------
.


কোন মন্তব্য নেই: