বুধবার, ২৫ মার্চ, ২০১৫

প্রিয়তম কবির প্রতি...07.03.15



আজকের রবিবার আকূল দুর্নিবার
তিস্তা হতে গঙ্গা বেয়ে উপহার
ভাসতে ভাসতে দুলতে দুলতে
নামে কলকাতায়, থরথর পুনর্বার !


চোদ্দই সেপ্টেম্বর আপন প্রতিবিম্ব
দেখতে চায় আটই মার্চে, - নূতন চমকে আবার !
চক্রে চরকা কাটার বিনয়ী অজুহাতে
মুকুরের মায়া পায় পাল্টে শ্বেত হওয়ার অধিকার !


পাঠকের মনে বড় ভয় - কবির কোমল অন্তর
কেউ যেন দৃপ্ত শহুরেপনায় করে ফেলে নাকো ছারখার !
----------------------------------

 

কোন মন্তব্য নেই: