বুধবার, ২৫ মার্চ, ২০১৫

সড়ক......Feb.16, 2015



সড়ক
__________
অরূপ সরকার
.
পরিচয় পড়েছে ঢাকি
কুহকিনী মায়া-ফাঁকি
বন ছেড়ে বৃন্দাবনে
যাত্রা এখনো বাকী
.

দুঃখেরও সীমা-শেষে
দুঃখেরই নির্লিপ্তিতে ভেসে
পেরিয়ে যাবে যবে
মোহ চরাচর -
.

সোহমের দেখা পাবে
আত্ম-পরিচয় হবে
ভালোবাসা কেবলই রবে
আনন্দসাগর
.

খুঁজেছিলে যাকে পাশে
সুখ-নীড়ে ভ্রান্ত আশে
ছিল সে জনম-অন্তরে
শোকহীন প্রফুল্ল-উদ্ভাসে !
.

প্রদীপ জ্বালাতে শিখো
প্রেমের সে শলাকায় লিখো
সৃষ্টি আর উত্তরণের নাম,
চির-আনন্দরূপ অবিরাম
.

সুখ-বাসী কথা শোনো
দুঃখে চুকবেই জেনো
খরচের সমূহ সঞ্চয়,
সুখ ঋণ ছাড়া কিছু নয়
.

মানুষ মানুষ নয়
ক্ষণকালের দ্বন্দ্ব-ভয়
কানাই শালা সীমা-লীলায়
ভোগীও হতে চায়
------------------------
.


কোন মন্তব্য নেই: