বুধবার, ২৫ মার্চ, ২০১৫

পরিণাম.......Feb.13, 2015


বিচ্ছিন্ন হতে পারে
পুরুষের
শরীর আর মন
তাই আসতে পারে
প্রেমের আগে কাম  

এমনকি
প্রকৃতিরই নিয়মের অবলীলায়
সে কাম ধর্ষকও হতে পারে
যখনই হ্রস্ব-বিবেক
মৌন, নির্লিপ্ত রাখা যায়
 
নারীর অভেদ ভালোবাসা,
প্রতিবিম্বিত স্বভাবে সংযম,
স্বভাবে মাতৃ-আশ্রয়
পুরুষের বৃষ-ধর্ম তাই
স্বর্গ-মুখী শান্তি পেতে পারে
প্রীত-প্রেমের দীর্ঘতর
নির্ভরতায়

তবে,
নারী যেদিন ভালোবেসে সবটুকু দিতে চায়,
চির-বিভাজন-অপারগ
সেদিন সে বিবশ,
আত্ম-উদাসীন,
বিচার-বিমুখ,
বড় অসহায়

প্রেমে ভেসে যেতে যেতেও
জীবন-জোয়ার মাঝে
অশ্রুসিক্ত সংযম-বাহুডোরে
প্রাণের নারীকে বাঁচিয়ে নিতে,
বাঁচিয়ে দিতে সামাজিক সম্মান
সেদিন মরমী
একা থাকে পুরুষের দায়
.
পুরুষই পারে
নিঠুর সময়ের প্রয়োজনে
যুক্তিকে
আবেগ হতে
আলাদা করে নিতে
নির্লিপ্ত দূরদর্শিতায় !

..................................................
https://www.youtube.com/watch?v=39w54STBSZw
---------------------------------------
.

কোন মন্তব্য নেই: