এই খেলবি রে ? চল খেলি !
ভুল ধরি চল তোর !
তুইও আমার ধর ! তারপর
খুলি মনের দোর !
লিস্টি করে সামনেতে দিই মেলি ।
থাকে যে ভুলের উল্টোদিকে
সে যে ঠিক ছাড়া কেউ নয়,
'ভ্রান্তি'কে বিভ্রান্তি না করে
তাই 'সঠিক'কে চেনা যায় ।
এবারে এক দুই তিন করে
ঠিকগুলোকে চল ধরে
অভ্যাসে করে নিই সহজ ।
দুমাস যেতে না যেতেই
ভুল যার পরিচয় হয়ে ছিল
পাল্টে ফুল হয়ে ফোটে রোজ !
এ এমনতর খেলা, যার
বোকা অভিমান বাদ দিলে
আনন্দ দায়হীন হয়ে বাঁচে ।
এ খেলা খেলার অবিরামে
এমনকি শত্রুরা ভালোবেসে
অবিরত আসতে থাকে কাছে ।
'বড়' অথবা 'স্বভাবে বুড়ো'
হয়তো হয়েছে নাম তোর !
গেল কি তবু চলে ? দ্যাখ,
সেই যে ছেলেবেলার ভোর ?
________________________________
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন