রবিবার, ২ অক্টোবর, ২০২২

দ্বিজ

এযাবৎ যতদূর অবধি বোঝা
ততটাই কিন্তু 
অভিজ্ঞানের শেষপ্রান্ত নয় ।

বোধটি হতে পারে অনেক গুণ
বড়, উদার আর ধনী,
সুযোগও রয়েছে অফুরাণ,
আপন দৃষ্টির অন্তর্ভেদ যদি 
একই সময়ে
গভীরতর সত্যকে 
যথার্থ বাস্তবের পরিসরে
মহান সুন্দরতরে ছুঁতে পায় ।

একই জীবন, তখন
বোধে, গভীরতার তারতম্যে,
আত্মবিশ্বাসের পার্থক্য-সূচকে
সমূহ পাল্টে যেতে পায় ।

কোন মন্তব্য নেই: