বুধবার, ১২ অক্টোবর, ২০২২

অপচয়

সান্ধ্য কেদারায় বসে অনুভবের কেদার
ধৈর্য ধরে বাজাতে বাজাতে
সুদীর্ঘকাল অপেক্ষাতেই ছিলে ।

অথচ, সময় এলে, ঠিক তখনি
নিজেকে নিয়ে এত ব্যস্ত হলে, যে
ইশারাটি বুঝে, সুযোগমত
চকমকির স্ফুলিঙ্গকে
শিখায় পাল্টাতে না পেরে,
বোবা অপেক্ষাকে
অন্ধকারে পাশ কাটিয়ে,
ভ্রান্ত দিশার অজানিতে
পায়ে পায়ে দেদার মিলিয়ে গেলে ।

অপচয়ের অনাকাঙ্খিত নিরন্তরে,
ভবিষ্যতে বাধ্য মাথা ঠুকতে হলেও,
ফেরারী সারণী হতে বাড়ানো হাত ধরে
সাফল্যে ফেরার সুযোগ
এক জীবনে কতবার আর মেলে ?
.

কোন মন্তব্য নেই: