সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

সাক্ষী

অতর্কিতে বিদ্যুৎ চমকালে 
স্মৃতিতে ঘুরেফিরে ধরা পড়ে -
সবই তো হলো একে একে নিয়ম ক'রে,
একটি ইচ্ছা শুধু বিরল সম্ভাব্যে
বয়ে চলা আজো সকাতরে !

মণিকর্ণিকা ঘাটে
সদ্য ফুটতে শুরু ভোরে,
একবার অন্ততঃ আশ মিটিয়ে 
সিক্ত হবে ওষ্ঠে অধর
আবছা আলোর পূর্ণ স্বাধীনতায় 
ক্রমশঃ নিবিড়তর জাপটে ধরে ।

ধুয়ে যাবে এযাবৎ বিরহের পাপ
পাশ দিয়ে
দ্বিধাহীন বহমানতার তোড়ে ।
চিতার আগুন
পিতার মত সাক্ষী রইবে যৎসামান্য দূরে ।

কোন মন্তব্য নেই: