তাড়াহুড়ো করে উত্তর দিতে যেও না
সুযোগসন্ধানী, উতলা-হাভাতেদের মত,
ভালবাসা, না বলে, স্বেচ্ছায় এসে ছুঁলে ।
তাকে বিনা বাধায় ছুঁতে দিও,
বইতে দিও পরাণে - আপন সম্ভ্রমে,
বাইতে দিও ছলাৎ-ছল রাগে
জীবনকে দরদীয়া সুন্দরের দিশায় ।
উত্তরের দায় - উত্তরোত্তর
দমবন্ধ না করতে এলে,
বাহ্যিক প্রতিক্রিয়ায়
তৎক্ষণাৎ প্রাপ্তিকে খরচা না করে ফেলে,
বরং চেতনে ধারণ করতে শিখো
বিরল সৌভাগ্যকে
নিভৃত অনুভবের মনিকোঠায়,
একান্ত পরশে, মাত্র এক জীবনভর !
কিছু সৌভাগ্য কদাচিতই মেলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন