রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

শ্রবণা

শ্রবণা,

শুনে রাখো,

আমি আর এজীবনে অসময়ে শোব না।

হেঁটে চলবো যুগ যুগ ধরে

বাঁচার গরবে কর্মের হাত ধরে।


গতবারই শেষবার।

আমি আর কোনদিন

অবচেতনের ফাঁদে পড়ে

প্রবৃত্তির ছলনায় ভুলে ঠকবো না।


শ্রবণা, প্রিয়তমা,

তুমি আমার একমাত্র বিশ্বস্ত

অখণ্ড চেতনা।

কোন মন্তব্য নেই: