অনুভব প্রখর ও যথেষ্ট সংবেদী না হলে
সত্যকে
তাৎপর্যের পরিসরে অনুধাবন সম্ভব নয় ।
যুক্তির দ্বারা
অনুভবকে নস্যাৎ করার সুবাদে,
অহমিকা এই সুযোগটির পূর্ণ সুবিধা
তুলে নিতে অপেক্ষায় থাকে ।
উকিলের অকাট্য যুক্তির সুচতুর প্রয়োগে
সত্যকে সে ভ্রান্ত ব্যাখ্যা সহযোগে
পূণর্সংজ্ঞায়িত করার প্রয়াস পায় ।
অহমিকা ও তার অনুরাগীবৃন্দ
এইরূপে হৃদয়নন্দনকে পরিহার করে
অমানবিকতা ও অসুন্দরের পথে
দৃষ্টান্তমূলক উল্লাসে বিপথগামী হয় ।
যুক্তিবাদ তারপরেও
কিছুই হয়নি এমন ভাবের
মুখোশটি পরিপাটি বজায়ে রেখে,
"যত দোষ
রাজনীতি আর ধর্মের নন্দঘোষ" বলে,
যুক্তির অভিশাপকে
যেন তেন আড়াল করেই যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন