অনুভব প্রখর ও যথেষ্ট সংবেদী না হলে
সত্যকে
তাৎপর্যের পরিসরে অনুধাবন সম্ভব নয় ।
যুক্তির দ্বারা
দুর্বলতর অনুভবকে নস্যাৎ করার সুবাদে,
অহমিকা এই সুযোগটির পূর্ণ সুবিধা
তুলে নিতে অপেক্ষায় থাকে ।
উকিলের অকাট্য যুক্তির সুচতুর প্রয়োগে
সত্যকে, সে, অশুভ ও ভ্রান্ত ব্যাখ্যা সহযোগে
পূণর্সংজ্ঞায়িত করার প্রয়াস পায় ।
অহমিকা ও তার অনুরাগীবৃন্দ
এইরূপে হৃদয়নন্দনকে পরিহার ক'রে
সংহার-প্রবণ
অমানবিকতা ও অসুন্দরের পথে
দৃষ্টান্তমূলক উল্লাসে বিপথগামী হয় ।
যুক্তিবাদ তারপরেও
"সমস্যা অন্যত্র" - এমন ভানের
মুখোশটি পরিপাটি বজায়ে রেখে,
"যত দোষ
রাজনীতি আর ধর্মের নন্দঘোষ"
ব'লে আঙুল তুলে,
যুক্তির অপপ্রয়োগ-সম্ভাবনার
প্রমাণিত অভিশাপকে
যেন তেন প্রকারেণ আড়াল করেই যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন