রবিবার, ২৯ মে, ২০২২

নির্ভরযোগ্যতা

আত্মবিশ্বাসের উৎস নিছক বিশ্বাস ।
বিশ্বাসের প্রমাণ যে স্থিরতা 
এটা না মেনে উপায় আর আছেই বা কার ?

অনুযোগের উৎস অভিমান হতে পারে,
তবে, অভিযোগ, অধিকতম ক্ষেত্রে,
মোটাদাগের অহমিকা-জনিত
পরের প্রতি
অবমূল্যায়ন-প্রবণতার ইঙ্গিতবাহী,
সফল অনুভব-জাত বিশ্বাসের পরিসরে 
বিপুল দৈন্য কারক যার ।

মাঝে মাঝে দিব্যি গল্প চলে এখনো,
হাসি ঠাট্টাও বাদ পড়ে না তখন ।
বলা হয়নি,অবশ্য, এ সত্যটি কখনো
বিশ্বাসে দোলাচলের প্রবৃত্ত অভ্যাসে
আমার সীমিত সংখ্যার ফেভারিট লিস্টে
দীর্ঘদিন আর আসন রাখতে পারিনি তোমার ।

কোন মন্তব্য নেই: