সোমবার, ১২ জুন, ২০২৩

শয়ান

পোশাক-রা পাল্টে যায় নিয়ম ক'রে,
অথচ কথা বলার কথায় অদ্যবধি ফাঁকা ।
হামেশা সকালে বেরিয়ে যদিও
পথ চলতে মুখোমুখি হবেই দেখা ।

এভাবে পেরোয় মাস, বছর,
তবু হলো না আজও শেখা
ফুটিয়ে তুলতে ভেজা ঠোঁটে 
ইঙ্গিতবাহী, এক চিলতে হাসির রেখা ।

বটগাছতলে বাঁধানো বসার আসনে
প্রতিদিনের দীর্ঘশ্বাস লেখা । 
তাকে বুকে নিয়ে শুয়ে আছে 
রণদেবের অচেনা ইস্টিশনটি, একা ।
.

কোন মন্তব্য নেই: