তোমাকে, হয়তো অবচেতনে,
শ্রদ্ধা-সহযোগে
কৃতজ্ঞ রইতে হয় তার কাছে
যে নিজেকে সেই উচ্চতায়
অবিচলিত রূপে ধরে রাখতে পারে,
যে উচ্চতায় অভীষ্টকে পেলে
বুকের দুকূল ছাপিয়ে ভালবাসা সম্ভব
মুক্তির স্বতঃস্ফূর্ততায় ।
সে কোনও বিনিময় না দাবী করলেও
মনে হতে পারে এবারে -
আশ মিটিয়ে ভালবাসতে পেরেছো ব'লে,
একজীবনে
আকুল অনুরাগের
তুঙ্গ ছুঁয়ে ফেলার কারণে,
জৈবিক প্রাত্যহিকী ভিন্ন হলেও,
পরাণে আনন্দের লাগামহীন প্রসারতায়
জীবনটি অবশেষে
সার্থকতাকে পরশ করতে পারে
হার্দিক যাপন-প্রসাদে ।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন