মানুষ
ভেবে নিতে ভালবাসে -
জীবনে ঘটে যাওয়া যা কিছু
সবই নিয়তি-জনিতে "হয়" !
হওয়া আর করা -
উভয়ে পার্থক্য তবে কোথায় ?
.
কেউ কেউ ব্যতিক্রমী-মাত্র করে যায়,
হয়ে যেতে থাকাকে না মেনে,
বিবেকে প্রত্যয়ের দীপ্ত অধিকারে ৷
স্বর্ণশস্যের খাদ কে
চিরতরে নিবৃত্তি-আদেশ দিতে
আপন অঙ্গারকে
প্রযোজ্য উত্তাপ-আকরে
নিজে জ্বলে লাল হতে হয়
ইচ্ছাশক্তির স্বাধীনতার অধিকারে !
.
2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন